কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ প্রণব বড়ুয়া আর নেই

একুশে পদকপ্রাপ্ত ড. প্রণব কুমার বড়ুয়া। ছবি : সংগৃহীত
একুশে পদকপ্রাপ্ত ড. প্রণব কুমার বড়ুয়া। ছবি : সংগৃহীত

না ফেরার দেশে চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সাবেক মহাসচিব অধ্যক্ষ ড. প্রণব কুমার বড়ুয়া (৯২)। রোববার (২৮ এপ্রিল) সকালে চট্টগ্রামের লালখান বাজার এলাকার বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিকেলে নবপণ্ডিত বিহারে শোক ও স্মরণসভা, আগামীকাল সোমবার তার জন্মজনপদ আবুরখীল অজন্তা বিহারে শেষকৃত্যানুষ্ঠান হবে।

তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগঠন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের দীর্ঘ কাল মহাসচিবের দায়িত্ব পালন করেন। বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন প্রণব কুমার।

তার প্রয়াণে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের পক্ষে সভাপতি প্রকৌশলী দিব্যেন্দুবিকাশ চৌধুরী বড়ুয়া ও সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় গভীর শোক প্রকাশ করে পুণ্যদান করেন।

বিবৃতিতে তারা বলেন- ‘প্রফেসর ড. প্রণব কুমার বড়ুয়ার প্রয়াণ বৌদ্ধ সমাজের প্রভূত ক্ষতি সাধিত হলো।’

মুত্যৃকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি ১৯৩৪ সালের ২৩ আগস্ট চট্টগ্রামের রাউজান উপজেলার আবুরখীল গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা সাহিত্য ও পালিতে এমএ ডিগ্রি অর্জন করেন প্রণব কুমার বড়ুয়া। প্রথম শ্রেণিতে পেশাগত বিএড ডিগ্রি লাভ করার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এ ছাড়াও ধর্মীয় শিক্ষা যেমন পালি সূত্র, আদ্ধ্য, বিনয় আদ্ধ্য, অভিধর্ম আদ্ধ্যর ওপর ডিগ্রি অর্জন করেন তিনি।

তিনি কর্মজীবন শুরু করেন শিক্ষক হিসেবে। ৩৫ বছরের শিক্ষকতা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগে খণ্ডকালীন অধ্যাপক হিসেবেও শিক্ষকতা করেছেন।

এ ছাড়া কানুনগোপাড়া কলেজ, রাঙ্গুনিয়া কলেজ, অগ্রসর বালিকা মহাবিদ্যালয় এবং কুশ্বেরী কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রামে শিক্ষা বিস্তারে বিশেষ করে নারী শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করেছেন। শিক্ষায় বিশেষ অবদানের জন্য ২০১৯ সালে একুশে পদক পান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X