শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ০৩:২১ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনার প্রজ্ঞাপন জারি

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সরকারি চাকরিজীবীরা বিশেষ প্রণোদনার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে চাকরিরত সরকারি কর্মচারীদের ন্যূনতম প্রণোদনা এক হাজার টাকা। আর অবসরে যাওয়া সরকারি কর্মচারীরা পাবেন ন্যূনতম ৫০০ টাকা।

এর আগে গত ২৫ জুন জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর বক্তব্য দেওয়ার সময় সরকারি কর্মচারীদের জন্য ৫ শতাংশ হারে প্রণোদনা দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী ওই দিন বলেন, ‘সরকারি কর্মচারী যারা আছেন, তাদের বিশেষ বেতন হিসেবে মূল বেতনের ৫ শতাংশ আপৎকালীন সময়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করার জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। অর্থমন্ত্রী আশা করি বিষয়টি গ্রহণ করবেন। আমরা ৫ শতাংশ মূল বেতন বিশেষ প্রণোদনা হিসেবে তাদের দেব।’

প্রণোদনা অনুযায়ী, প্রথম ধাপের সরকারি কর্মচারীর জন্য ৭৮ হাজার টাকার ৫ শতাংশ হিসাবে বাড়তি প্রণোদনা যোগ হবে ৩ হাজার ৯০০ টাকা।

দ্বিতীয় ধাপের মূল বেতন শুরু হয় ৬৬ হাজার টাকা দিয়ে। এ ধাপে প্রতিবছর ৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির পর শেষ মূল বেতন দাঁড়ায় ৭৬ হাজার ৪৯০ টাকা। শুরুর মূল বেতনকে ভিত্তি করলে প্রণোদনা পাওয়া যাবে ৩ হাজার ৩০০ টাকা। আর শেষ মূল বেতনকে ভিত্তি ধরলে প্রণোদনা যোগ হবে ৩ হাজার ৮২৫ টাকা।

তৃতীয় ধাপে শুরুর মূল বেতন ৫৬ হাজার ৫০০ টাকা অনুযায়ী প্রণোদনা পাওয়া যাবে ২ হাজার ৮২৫ টাকা।

ঠিক এভাবে শুরুর মূল বেতন ধরে হিসাব করে দেখা যায়, চতুর্থ ধাপে ২ হাজার ৫০০ টাকা, পঞ্চম ধাপে ২ হাজার ১৫০ টাকা, ষষ্ঠ ধাপে ১ হাজার ৭৭৫ টাকা, সপ্তম ধাপে ১ হাজার ৪৫০ টাকা, অষ্টম ধাপে ১ হাজার ১৫০ টাকা, নবম ধাপে ১ হাজার ১০০ টাকা এবং দশম ধাপে ৮০০ টাকা বাড়বে।

একাদশ ধাপে প্রণোদনা পাওয়া যাবে ৬২৫ টাকা, দ্বাদশ ধাপে ৫৬৫ টাকা, ত্রয়োদশ ধাপে ৫৫০ টাকা, চতুর্দশ ধাপে ৫১০ টাকা, পঞ্চদশ ধাপে ৪৮৫ টাকা, ষষ্ঠদশ ধাপে ৪৬৫ টাকা, সপ্তদশ ধাপে ৪৫০ টাকা, অষ্টাদশ ধাপে ৪৪০ টাকা, উনবিংশতম ধাপে ৪২৫ টাকা এবং শেষ অর্থাৎ ২০তম ধাপে ৪১২ টাকা ৫০ পয়সা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

দাবি এমপি শওকতুলের / শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান নোবেল পাওয়ার যোগ্য

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেতা আলভীর মা

কোটি টাকার ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে ৪ জন আটক

২২ বলের ফিফটিতে দিলারার রেকর্ড

বিশ্বকাপের আগে ব্যালন ডি’অর জয়ের তালিকায় এগিয়ে যারা

‘জনগণ ভাবছে সরকার ভোট নয়, ইঞ্জিনিয়ারিংয়ে নির্বাচিত’

নজরদারিতে আইভী রহমান, বাড়ির সামনে বসানো হলো সিসিটিভি

১০

প্রশ্ন গোলাম পরওয়ারের / এখনই ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, ৫ বছরে কী হবে

১১

গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ২

১২

সামরিক পরাজয়ের পর শত্রুরা গুপ্ত যুদ্ধে নেমেছে : মোজতবা খামেনি

১৩

২ দায়িত্ব একসঙ্গে পালনের নজির আছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

১৪

এক দলে দুই পতাকা! / ইরাকের জার্সিতে বিশ্বকাপ মাতাবেন ‘রাষ্ট্রহীন’ ৪ ফুটবলার!

১৫

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু

১৬

স্ত্রীকে হত্যার পর রক্তাক্ত মরদেহ কাঁধে হাসপাতালে স্বামী

১৭

তীব্র গরম কবে কমবে, জানাল আবহাওয়া অফিস

১৮

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন কোহলি!

১৯

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ২ বাংলাদেশি আহত

২০
X