কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৪, ০৯:৪৩ পিএম
আপডেট : ১০ মে ২০২৪, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় মনোনীত নতুন মার্কিন রাষ্ট্রদূতের পরিচয়

ঢাকায়  নতুন মার্কিন রাষ্ট্রদূত ডেভিড স্লেটন মিল। ছবি : সংগৃহীত
ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত ডেভিড স্লেটন মিল। ছবি : সংগৃহীত

বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্লেটন মিলকে মনোনয়ন দিয়েছেন মার্কিন প্রসিডেন্ট জো বাইডেন। গতকাল বৃহস্পতিবার (৯ মে) হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে।

বর্তমানে তার নাম সিনেটে পাঠানো হয়েছে। সেখানে শুনানির পর মিলকে যোগ্য ম‌নে হ‌লে ত‌বেই ম‌নোনয়ন চূড়ান্ত ক‌রে রাষ্ট্রদূত ক‌রে তা‌কে ঢাকায় পাঠা‌নো হ‌বে।

মাকিন নিয়মানুসারে, প্রেসিডেন্ট কূটনীতিকের নামের মনোনয়ন ঘোষণা করেন। এরপর এটি দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সি‌নেটে পাঠা‌নো হয়। সেখানে শুনানির পর যোগ্য মনে হলে তাকে রাষ্ট্রদূত হিসেবে সেই দেশে পাঠানো হয়। ফলে সিনেটে যোগ্য বিবেচিত হলেই তিনি বর্তমান রাষ্ট্রদূত পিটার ডি হাসের স্থলাভিষিক্ত হবেন।

প্রেসিডেন্টের মনোনীত এ কূটনীতিক এর আগেও ঢাকায় কাজ করেছেন। হোয়াইট হাউসের তথ্য বলছে, ডেভিড মিল প্রায় ১০ বছর আগে ঢাকায় মার্কিন মিশনের উপপ্রধান ছিলেন। অর্থাৎ তার ঝুলিতে ঢাকার অভিজ্ঞতা আগে থেকেই রয়েছে। তবে সিনেটে যোগ্য না হওয়া পর্যন্ত বহাল থাকবেন পিটার ডি হাস।

ডেভিড মিল বর্তমানে চীনে কর্মরত। তিনি সেখানকার রাজধানী বেইজিংয়ের মার্কিন দূতাবাসের অন্তবর্তীকালীন চার্জ ডি অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২২ সালের ২৬ মার্চ থেকে এই পদে নিয়োজিত রয়েছেন তিনি।

ডেভিড মিল ২০১৮ সালে মার্কিন পররাষ্ট্র দপ্তরের অর্থনৈতিক ও ব্যবসাবিষয়ক ব্যুরোর বাণিজ্য নীতিবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হন। এর আগে মার্কিন নিষেধাজ্ঞা নীতি ও বাস্তবায়ন বিষয়ক পরিচালক ছিলেন।

মার্কিন এ কূটনীতিক তারও আগে বিদেশ মিশনে ছিলেন। তিনি ওয়াশিংটন ডিসির ফরেন সার্ভিস ইনস্টিটিউটের লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট স্কুলের সহযোগী ডিন, ইউক্রেনের রাজধানী কিয়েভে মার্কিন দূতাবাসের অর্থনীতিবিষয়ক পরামর্শদাতা এবং অর্থনৈতিক ব্যুরোর আর্থিক বিষয়ক অফিসের উপপরিচালকেরও দায়িত্ব পালন করেছেন।

ডেভিড মিলের একাধিক দেশে কূটনীতিক কার্যক্রমে ভূমিকা রয়েছে। হোয়াইট হাউসের তথ্যানুসারে, তিনি চীন, হংকং, তাইওয়ান, গিনি এবং ওয়াশিংটনে কূটনৈতিক কার্যক্রমে ভূমিকা পালন করেছেন। ১৯৯২ সালে তিনি ফরেন সার্ভিসে যোগ দেন এবং মিনিস্টিার-কাউন্সিলর পদে অধিষ্ঠিত হন।

ফরেন সার্ভিসের আগে তিনি মার্কিন টেলিকমিউনিকেশন কোম্পানি ‘স্প্রিন্ট টেলিকমিউনিকেশন’র কর্পোরেট ফাইন্যান্স পদে ছিলেন।

ডেভিড মিল ভার্জিনিয়ার স্থানীয়। তিনি ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির আইজেনহাওয়ার স্কুল থেকে এমএস, টুলেন ইউনিভার্সিটি থেকে এমবিএ এবং ডেলাওয়্যার বিশ্ববিদ্যালয় থেকে বিএ করেছেন। তিনি ডেপুটি চিফ অফ মিশন হিসেবে অসামান্য অবদানের জন্য বেকার-উইলকিন্স পুরস্কার পেয়েছেন।ইংরেজির বাইরে তার চীনা, ইউক্রেনীয় এবং ফ্রেঞ্চ ভাষায় দক্ষতা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় ‘প্যাচ’, নেপথ্যে কী?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১০

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১১

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১২

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৩

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৪

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৫

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৬

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৭

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৮

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৯

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

২০
X