কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৩, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

সড়কে সহযোগিতার জন্য ‘হ্যালো এইচপি অ্যাপ’ চালু 

হাইওয়ে পুলিশের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অ্যাপের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
হাইওয়ে পুলিশের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অ্যাপের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

হাইওয়েতে সহযোগিতার জন্য হ্যালো এইচপি অ্যাপ চালু হয়েছে। রোববার (১১ জুন) হাইওয়ে পুলিশের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ অ্যাপের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

হাইওয়ে পুলিশের প্রধান ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. শাহাবুদ্দিন খান বলেন, হাইওয়েতে যে কোনো মানুষ সহযোগিতার জন্য আমাদের যেন জানাতে পারে—এ জন্য হ্যালো এইচপি অ্যাপ চালু হয়েছে। এর মাধ্যমে সড়কে কেউ কোনো বিপদে পড়লে আমাদের জানাতে পারবে।

শাহাবুদ্দিন খান বলেন, ২০০৫ সালের ১১ জুন প্রতিষ্ঠিত হাইওয়ে পুলিশ মহাসড়কের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে। দেশের ৯ হাজার কিলোমিটার মহাসড়কের মধ্যে তিন হাজার কিলোমিটার মহাসড়কে কাজ করছে হাইওয়ে পুলিশ।

হাইওয়ে পুলিশের প্রধান বলেন, মাদক, চোরাচালানসহ সড়কের নানা অপরাধ রোধে তিন হাজার সদস্য কাজ করছেন। সারা দেশের ৭৩টি থানা-ফাঁড়ির মাধ্যমে এ কাজ করা হচ্ছে।

তিনি বলেন, প্রয়োজনের তুলনায় কম জনবল দিয়ে চলছে। তাই নতুন ইউনিট ও থানা-ফাঁড়ি খুলতে হবে। প্রতিটি থানা-ফাঁড়িতে একটি বা দুটি গাড়ি থাকা যথেষ্ট নয়। ৪০-৫০ কিলোমিটার থানা-ফাঁড়ি এলাকায় কাজ করার জন্য গাড়ির সংখ্যা আরও বাড়ানো উচিত।

এ অ্যাপসে যেসব সুবিধা পাওয়া যাবে হাইওয়েতে ঘটে যাওয়া যে কোনো বিষয়ে অভিযোগ পাঠানো। গুরুত্বপূর্ণ তথ্যের লাইভ আপডেট (যেমন—রাস্তা বন্ধ, যানজট, বিকল্প রাস্তা ইত্যাদি)। এ ছাড়া ভাড়ার তালিকা, ব্রিজ টোলের হারসহ গুরুত্বপূর্ণ তথ্যাদি ।

জরুরি সাহায্য বাটন চেপে হাইওয়েতে যে কোনো পরিস্থিতিতে নিকটবর্তী হাইওয়ে পুলিশ প্যাট্রল টিমের কাছে সাহায্য পাওয়া।

হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রিজিয়নভিত্তিক সব সিনিয়র অফিসার ও হাইওয়ে থানার মোবাইল নম্বর।

মহাসড়কসংলগ্ন ও নিকটবর্তী সব হাসপাতাল ও ফায়ার সার্ভিস স্টেশনগুলোর মোবাইল নম্বর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা পর্যালোচনা করছে আইএইএ

জুলাইয়ের ‘অভিশাপ’ পিছু ছাড়ল না মেসিদের! চতুর্থবার ফাইনালে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

২০ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

১০

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

১১

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

১২

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৩

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

১৪

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

১৫

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

১৬

মেসি সর্বকালের সেরা, তার জন্য গর্বিত হওয়া উচিত: স্কালনি

১৭

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের দখলে; মেসি পেলেন কী

১৮

ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা

১৯

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল পরীমনির

২০
X