মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বাবার বাড়ি যাওয়া হলো না নীরা বেগমের

মোল্লাহাট হাইওয়ে থানা। ছবি : কালবেলা
মোল্লাহাট হাইওয়ে থানা। ছবি : কালবেলা

স্বামীকে নিয়ে বাবার বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন নীরা বেগম। বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় ঢাকা–খুলনা মহাসড়কে স্বামীর চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে পেছন থেকে আসা গাড়ির চাপায় নিহত হয়েছেন তিনি।

সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সাতটায় উপজেলার জয়ডিহি নামক স্থানে ঘটনাটি ঘটেছে। ঘটনার পর নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত গৃহবধূ নীরা বেগম (২০) মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামের বাসিন্দা নাজির শেখের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নীড়া বেগম তার স্বামী নাজির শেখের সঙ্গে মোটরসাইকেলে করে কচুয়া থেকে বাবার বাড়ির উদ্দেশে রওনা হন। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের মোল্লাহাট উপজেলার জয়ডিহি নামক স্থানে মোটরসাইকেলের পেছনে বসা অবস্থায় তিনি হঠাৎ ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ততক্ষণে তার মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে মোল্লাহাট হাইওয়ে থানার ওসি আসাদুজ্জামান কালবেলাকে বলেন, ঘটনাটি সড়ক দুর্ঘটনা। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের চেষ্টা

অর্থবছর হিসেবে জুন-জুলাইকে পরিবর্তনের দাবি বিরোধীদলের

১০

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার 

১১

হাইকোর্টে জামিনের পর জেলগেটে ফের আটক আ.লীগ নেতা

১২

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৩

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৪

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

১৫

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

১৬

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

১৭

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

১৮

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

১৯

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

২০
X