কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৪, ১১:৪৬ পিএম
আপডেট : ০১ জুন ২০২৪, ১১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বেনজীরের ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি : কালবেলা
ঢাবিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি : কালবেলা

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বেনজীর আহমেদের ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না। একজন ব্যক্তির অপরাধের দায় কেন পুরো পুলিশ বাহিনী নিবে? আমার পুলিশ বাহিনী অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে ভালো কাজ করছে। পুলিশ পেশাদারিত্বের সঙ্গে জঙ্গি ও সন্ত্রাস দমন করছে। এছাড়া করোনার সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। পুলিশ বাহিনী জীবন উৎসর্গ করে কাজ করছে।

শনিবার (১ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন (টিএসসি) অডিটরিয়ামে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে ছাত্রলীগ আয়োজিত ‘আমাদের বঙ্গবন্ধু’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, তাকে (বেনজীর আহমেদ) তো আমরা এখনো নিষেধাজ্ঞা দেইনি। সে যদি নিষেধাজ্ঞার আগে চলে গিয়ে থাকে? আমি এখনো সঠিক জানি না, সে আছে কি না চলে গিয়েছে। আমাকে জেনে কথা বলতে হবে। তিনি আছেন কি না চলে গেছেন, আমি এখনো নিশ্চিত নই।

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মূল হত্যাকাণ্ড অনুযায়ী মামলাটি হয়েছে ভারতে। আর ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা বন্দি বিনিময় প্রত্যাবর্তন চুক্তি আছে। কাজেই ভারত সরকার তাদের কাছে আবেদন করবেন। যেহেতু ঘটনাটি তাদের দেশে হয়েছে। আমাদের দেশে হলে আমরা আবেদন করতাম, তখন মূল মামলাটি আমাদের থাকত। তারা যদি পরামর্শ দেয় আমাদের সম্পৃক্ত করে তাহলে আমরা সেখানে যাব। যারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং হত্যার জন্য সহযোগিতা করেছে, সবাইকে শাস্তির আওতায় আনা হবে। যিনি নেপালে রয়েছেন, তাকে ফিরিয়ে আনতে সব রকমের ব্যবস্থা আমরা করছি। আমাদের এখন তদন্ত কাজ চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১০

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১১

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১২

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৩

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১৪

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১৫

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৬

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৭

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১৮

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৯

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

২০
X