বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

‘নদী বাঁধের ওপর গলা কাটা যুবক, অঝোরে ঝরছে রক্ত’ 

নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : কালবেলা
নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : কালবেলা

বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। রোববার (১৮ জানুয়ারি) রাত ৩টার দিকে বড়জালিয়া ইউনিয়নের শান্তির বাজার সংলগ্ন মাছঘাট এলাকা নদীর বাঁধ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী জেলে জালাল হোসেন রাঢ়ি বলেন, ‘রাত ১২টার দিকে ছেলেকে নিয়ে মেঘনা নদীতে মাছ শিকার করতে যাই। মাছ শিকার শেষে ফেরার পথে দেখতে পাই নদী বাঁধের বস্তার ওপর গলাকাটা অবস্থায় এক ব্যক্তি বসা অবস্থায় রয়েছেন। তার গলা দিয়ে অঝোরে রক্ত ঝরছে। এটা দেখে আমি অচেতন হয়ে পড়ি। এরপর কী হয়েছে তা জানি না। তবে ধারণা, ওই সময় লোকটি জীবিত ছিল।’

হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গৌতম চন্দ্র মন্ডল বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাত ৩টার দিকে যুবককে একটি নৌকার সামনে থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ঘটনার পর সিআইডি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা বিভিন্ন আলামত সংগ্রহের পাশাপাশি পরিচয় নিশ্চিত হতে ফিঙ্গার প্রিন্ট নিয়েছে। রিপোর্ট পেলে তার পরিচয় জানা যাবে। তাছাড়া মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) ময়নাতদন্ত হবে।

হিজলা থানা ওসি মো. আদিল হোসেন বলেন, ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহের পরিচয় শনাক্তকরণের চেষ্টা চলছে। তবে এটি হত্যা কিনা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১১

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১২

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৩

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৪

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১৫

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১৬

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

১৮

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

১৯

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

২০
X