কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৪, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ

মে মাসে প্রতিদিন সড়কে ঝরেছে ১৭ প্রাণ

পুরোনো ছবি
পুরোনো ছবি

গত মে মাসে সারাদেশে ৫০৮টি সড়ক দুর্ঘটনায় ৫১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৯২১ জন। এই মাসে রেলপথে ৩৭ টি দুর্ঘটনায় ৩২ জন নিহত, ১১ জন আহত হয়েছে। নৌ-পথে ৫ টি দুর্ঘটনায় ০৩ জন নিহত এবং ৫২ জন নিখোঁজ রয়েছে।

সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৫৫০ টি দুর্ঘটনায় ৫৫০ জন নিহত এবং ৯৩২ জন আহত হয়েছে। এই সময়ে ১৭৬টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৫ জন নিহত, ১৯০ জন আহত হয়েছে। যা মোট দুর্ঘটনার ৩৪ দশমিক ৬৪ শতাংশ, নিহতের ৩৪ দশমিক ৩১ শতাংশ ও আহতের ২০ দশমিক ৬২ শতাংশ। এই হিসাবে প্রতিদিন সড়কে প্রাণ গেছে ১৭ জনের। বুধবার (১২ জুন) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি মাসিক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।

সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী সাক্ষরীত প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে ঢাকা বিভাগে ১১৫টি। এসব সড়ক দুর্ঘটনায় ১২১ জন নিহত ও ২১০ জন আহত হয়েছে। কম সড়ক দুর্ঘটনা হয়েছে বরিশাল বিভাগে ২৬টি। এসব সড়ক দুর্ঘটনায় ২২ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছে।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বলছে, দুর্ঘটনা রোধে বিআরটিএ’র চলমান গতানুগতিক কার্যক্রম অডিট করে প্রাতিষ্ঠানিক দুর্বলতা চিহ্নিত করতে হবে। প্রাতিষ্ঠানিক অকার্যকারিতা সংস্কার করা এবং সক্ষমতা ঘাটতি পুরন করা জরুরী বলেও মনে করে সংস্থাটি। সংশিষ্ট সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ঘুষ দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ ও নগদ অর্থের লেনদেন বন্ধ করা গেলে পরিবহনে শৃঙ্খলা ফিরতে বাধ্য। প্রতিবেদনে বলা হয়েছে, সংগঠিত মোট দুর্ঘটনার ৫০ দশমিক ৭৮ শতাংশ গাড়ি চাপা দেওয়ার ঘটনা, ২২ দশমিক ০৪ শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ২২ দশমিক ২৪ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে, ৩ দশমিক ৯৩ শতাংশ বিবিধ কারনে হয়েছে।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, ৩০ দশমিক ৭০ শতাংশ জাতীয় মহাসড়কে, ২০ দশমিক ৮৬ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ৪২ দশমিক ১২ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়েছে। এছাড়াও সারা দেশে সংঘটিত মোট দুর্ঘটনার ৩ দশমিক ৭৪ শতাংশ ঢাকা মহানগরীতে, ১ দশমিক ৯৬ শতাংশ চট্টগ্রাম মহানগরীতে ও ০ দশমিক ৫৯ শতাংশ রেলক্রসিংয়ে সংগঠিত হয়েছে।

সড়ক দুর্ঘটনার সাতটি কারণ উল্লেখ করে প্রতিকারে সাত সুপারিশ তুলে ধরেছে যাত্রী কল্যাণ সমিতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

১০

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

১১

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১২

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

১৩

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১৪

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

১৫

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১৬

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১৭

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১৮

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৯

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

২০
X