কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৪, ০৩:১৬ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৪, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া?

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

আর মাত্র তিন দিন। এরপরই পবিত্র ঈদুল আজহা। কোরবানির এই ঈদ ঘিরে মুসলমানদের আগ্রহের শেষ নেই। মাঠে নামাজ শেষ করেই শুরু হয় পশু কোরবানির পালা। দিনভর এটা নিয়েই ব্যস্ত সময় পার করে সবাই।

এমন একটি দিনে যদি বৃষ্টি হয় তবে কোরবানির পশু নিয়ে বিপাকে পড়তে হয়। এবার দেশের বিভিন্ন অঞ্চলে এমনি ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিস বলছে, গত এক সপ্তাহের বেশি সময় থেকে সারা দেশে বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। সে অনুযায়ী ঈদের দিনও দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে আবহাওয়াবিদ বলছে, কয়েকদিন ধরে সারা দেশে কমবেশি বৃষ্টি হচ্ছে। এভাবে চলতে থাকলে ঈদের দিনও তেমনি হতে পারে। তবে অঞ্চল ভেদে বৃষ্টির পরিমাণ কমবেশি হতে পারে।

বলা হয়েছে, ঈদের দিন রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। এ অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে।

অপরদিকে রাজশাহী খুলনা ও বরিশালে খুবই সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানায় আবহাওয়া অফিস।

ঈদের দিন তাপমাত্রা নিয়ে বলা হয়েছে, যেসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কম সে জায়গায় তাপপ্রবাহ থাকবে। সে অনুযায়ী খুলনা, বরিশাল, রাজশাহীতে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝামাঝি অবস্থায় রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিশের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১০

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১১

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১২

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৩

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৪

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৫

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৬

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৭

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৮

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৯

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

২০
X