সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

গ্লোবাল স্কুল মিলস কোয়ালিশনে বাংলাদেশ

গ্লোবাল স্কুল মিলস কোয়ালিশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। ছবি: কালবেলা
গ্লোবাল স্কুল মিলস কোয়ালিশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। ছবি: কালবেলা

‘গ্লোবাল স্কুল মিলস কোয়ালিশন’-এ ৮৫তম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে বাংলাদেশ। সোমবার (২৪ জুলাই) ইতালির রোমে জাতিসংঘের উদ্যোগে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক ফুড সিস্টেম সামিটের উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশ কোয়ালিশনের কমিটমেন্ট ডিক্লারেশনে সই করে।

বাংলাদেশের পক্ষে সই করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এসময় উপস্থিত ছিলেন।

বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) কোয়ালিশনে যোগদানের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে এবং তাদের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

কোয়ালিশনে যোগদানের মাধ্যমে বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়সমূহে ব্যাপক পরিসরে ’স্কুল মিল’ চালু করার যে কর্মপরিকল্পনা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গ্রহণ করেছে, তা আরও ত্বরান্বিত হবে। সাম্প্রতিক সময়ে এ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক নেগোসিয়েশনের কার্যকর ফসল এটি।

অনুষ্ঠানের বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১০ সাল থেকে বাংলাদেশ স্কুল ফিডিং কর্মসূচিতে বিনিয়োগ করে আসছে। ২০২২ সাল পর্যন্ত এ কর্মসূচির মাধ্যমে দারিদ্যপীড়িত এলাকায় ১০৪টি উপজেলার ৩০ লাখেরও বেশি শিশুকে পুষ্টিকর বিস্কুট সরবরাহ করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, এর মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হার ৪.২ শতাংশ বৃদ্ধি এবং ঝরে পড়ার হার ৭.৫ হ্রাস পেয়েছে।

তিনি বলেন, এ কর্মসূচির অভাবনীয় সাফল্যের ধারাবাহিকতায় সরকার আগামী ৩ বছরে ১৫০ উপজলার ২০ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৫ লাখেরও বেশি শিশুর মধ্যে স্কুল ফিডিং কর্মসূচি চালু করতে যাচ্ছে। নতুন এ কর্মসূচিতে পুষ্টিকর বিস্কুটের পাশাপাশি মৌসুমি ফল, ডিম, দুধ, প্রভৃতি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

উন্নয়ন সহযোগীদের আর্থিক সহযোগিতা পেলে আরও বিস্তৃত পরিসরে এ কর্মসূচি চালু করা সম্ভব হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে যে রেকর্ড গড়লেন ইয়ামাল

গোলশূন্য সমতায় বিরতিতে আর্জেন্টিনা-স্পেন

স্পেনের পাসিং ফুটবলে ‘দিশেহারা’ আর্জেন্টিনা

হাইড্রেশন ব্রেকের আগে মেসিদের বিপক্ষে স্পেনের দাপট

ব্রাজিলিয়ান কিংবদন্তির রেকর্ড ছুঁলেন মেসি

লামিন ইয়ামালের নামের পেছনে যে হৃদয়ছোঁয়া গল্প

২০১০–এর সঙ্গে অবিশ্বাস্য ৭ মিল, আবারও কি বিশ্বকাপ জয়ের পথে স্পেন?

ফাইনালে মেসিকে ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা

শেষ মুহূর্তে ৩ পরিবর্তন, আর্জেন্টিনার শুরুর একাদশ ঘোষণা

স্পেনের একাদশ ঘোষণা

১০

জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেব না:  আমান

১১

ফাইনালের আগে যে বার্তা দিয়ে আলোচনায় ইয়ামাল

১২

ফাইনালের আগে ও মাঝে ঝড় তুলবেন শাকিরা-বিটিএস, দেখে নিন সূচি

১৩

স্পেন আগে গোল করলে চ্যাম্পিয়ন হবে কোন দল জানালেন জার্মান কিংবদন্তি

১৪

আদালত জামিন দেওয়ায় ক্ষুব্ধ হয়ে স্বামীকে মারধর, কারাগারে স্ত্রী

১৫

‘প্রধানমন্ত্রী যে বাংলাদেশ চান মন্ত্রী-এমপিরা সেই রাজনীতিকে ধারণ করছে না’

১৬

ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই সনদকে ইস্যু করতে চায় বিরোধী দল: খোকন

১৭

হবিগঞ্জে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি

১৮

টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক

১৯

যুদ্ধ শুরু হওয়ার পর মোজতবা খামেনির সঙ্গে এখনো সাক্ষাৎ হয়নি: আরাগচি

২০
X