কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৪, ০৮:৫৬ এএম
আপডেট : ২৮ জুন ২০২৪, ০৯:০১ এএম
অনলাইন সংস্করণ

৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, হতে পারে ভূমিধস

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

ভোর থেকেই রাজধানী বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশেই বৃষ্টি হতে পারে আজ। এর মধ্যে ১০ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (২৮ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় শুক্রবার ঢাকাসহ ৫ বিভাগের কয়েকটি এলাকায় অতি ভারি বৃষ্টি হতে পারে। এ সময় পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার আবহাওয়া অফিসের ভারি বর্ষণের সতর্কবাণীতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও আগামীকাল (শুক্রবার) সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। এ সময় ভারি বর্ষণজনিত চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার ও বান্দরবন জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব!

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১০

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১২

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৩

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৪

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৫

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১৬

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১৭

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৮

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৯

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

২০
X