কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০২:১৭ এএম
আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৯:৪২ এএম
অনলাইন সংস্করণ

ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ গ্রেপ্তার

ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। পুরোনো ছবি
ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। পুরোনো ছবি

জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণসহ সাত থেকে আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৬ জুলাই) রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযান শেষে কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে ডিবিপ্রধান হারুন অর রশিদ এ তথ্য জানান। তিনি জানান, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করা হবে।

রাত সাড়ে ১২টা থেকে রাত ১টা পর্যন্ত এ অভিযানের নেতৃত্ব দেন ডিবিপ্রধান হারুন অর রশিদ। অভিযান শেষে ডিবিপ্রধান আরও বলেন, অভিযানে শতাধিক ককটেল, ৫ থেকে ৬ বোতল পেট্রোল, পাঁচশর বেশি লাঠিসোঁটা ও ৭টি দেশি-বিদেশি অস্ত্র পাওয়া গেছে।

এদিকে মাস্টার প্ল্যানের অংশ হিসেবে মাঝরাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ডিবি পুলিশ প্রধানের নেতৃত্বে অভিযান চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার রাতে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে বালু উত্তোলনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট

দেড় বছরেও মেলেনি বেতন, সংকটে গোবিপ্রবির খণ্ডকালীন শিক্ষকরা

বিজনেস এলিট ক্লাবের নতুন প্রেসিডেন্ট ড. মো. সাদী-উজ-জামান

তেলের মূল্যের পূর্বাভাস কমাল বড় বিনিয়োগ ব্যাংকগুলো

পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪

নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেতে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ  

শিশু হত্যা : অভিযুক্তের বাড়িতে আগুন 

জাবিতে জুলাইয়ে হামলা : শাস্তি কমলো নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর

ইতিহাস বদলানোর লক্ষ্যে বিশ্বকাপে নামছে আর্জেন্টিনা

ঘোষিত বিক্ষোভ মিছিলের কর্মসূচি স্থগিত করল বাংলাদেশ খেলাফত মজলিস

১০

যুবদল নেতা মাকসুদ হত্যায় ১৯ জনের বিরুদ্ধে মামলা 

১১

তদন্ত কর্মকর্তার জবানবন্দি / তাইম হত্যায় যেভাবে আসামি করা হয় ১১ পুলিশ সদস্যকে

১২

পুশইনের চেষ্টা বিএসএফের, পুশআউট বিজিবির

১৩

সব মামলায় জামিন আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে টানা চতুর্থ দিনে বাড়ল স্বর্ণের দাম

১৫

সুপ্রিম কোর্ট সচিবালয় : আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি

১৬

বিয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে অনলাইন জন্মনিবন্ধন

১৭

বিশ্বরেকর্ড গড়ল কেপ ভার্দে

১৮

নামাজে রুকু না পেলে অধিকাংশ মানুষ যে ভুল করেন

১৯

মুন্সীগঞ্জে যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ১

২০
X