কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪, ০৯:২৩ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে পুনর্গঠনের লক্ষ্যে কাজ করবে গণমুক্তি মঞ্চ

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

বাংলাদেশ পুনর্গঠনে কাজ করার লক্ষ্যে পিপলস লিবারেশন প্ল্যাটফর্ম বা গণমুক্তি মঞ্চ গঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বৈরাচারী দুর্বৃত্তমহল থেকে দেশকে পুনরুদ্ধার করার পর জনগণের সম্মিলিত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে বাংলাদেশ পুনর্গঠনে সহায়তা করতে এই প্ল্যাটফর্ম সৃষ্টি করা হয়েছে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বাংলাদেশের জনগণের সম্মিলিত প্রচেষ্টাকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়ে গণমুক্তি মঞ্চ উল্লেখ করে, ন্যায্যতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার ওপর ভিত্তি করে একটি সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠার জন্য দৃঢ়প্রতিজ্ঞ বাংলাদেশের জনগণ।

তারা বলেন, ‘ভারত রাষ্ট্রের প্রতি আমাদের স্পষ্ট বার্তা - বাংলাদেশের জনগণ নিজেদের দেশ শাসনে সম্পূর্ণ সক্ষম এবং কোনো ধরনের বহিরাগত হস্তক্ষেপ আমাদের কাম্য নয়। কোনো উগ্রবাদী শক্তিকে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিতে দেব না। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করা এ অঞ্চলের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা স্বীকার করি।’

গণমুক্তি মঞ্চ উল্লেখ করে, ‘আমরা বিশ্বাস করি, শুধু সহযোগিতার মাধ্যমেই একটি নিরাপদ এবং সমৃদ্ধ দক্ষিণ এশিয়া অর্জন করা যেতে পারে। বাংলাদেশের জনগণ ভারতের জনগণের সঙ্গে পারস্পরিক নিরাপত্তা এবং সমৃদ্ধি নিশ্চিত করার উদ্দেশ্যে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। সহযোগিতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে আমরা একটি স্থিতিশীল এবং সমৃদ্ধ অঞ্চল গড়ে তুলতে পারি।’

পিপলস লিবারেশন প্ল্যাটফর্ম, বাংলাদেশের নেতাদের মধ্যে স্বাক্ষরকারীরা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শাহরিয়ার শুভ, লেখক ও শিক্ষাবিদ সলিমুল্লাহ খান, মানবাধিকার কর্মী শারমিন মুরশিদ, ফটো-সাংবাদিক ও এক্টিভিস্ট শহিদুল আলম, আইনজীবী সারা হোসেন, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) এ এন এম মুনিরুজ্জামান, নির্মাতা আশফাক নিপুন, শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান, চিকিৎসক ও রাজনীতিবিদ শফিকুর রহমান, ইসলামিক পণ্ডিত ও রাজনীতিবিদ মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী, আইনজীবী ও রাজনীতিবিদ আসাদুজ্জামান ফুয়াদ, আইনজীবী ও রাজনীতিবিদ মুহম্মদ নওশাদ জমির, আইনজীবী ও রাজনীতিবিদ নিপুন রায় চৌধুরী, মাল্টিমিডিয়া সাংবাদিক সাকিব প্রত্যয়, নকমা, মান্দি সম্প্রদায়ের ওয়ারি নকরেক মারাক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১১

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১২

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৩

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৪

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৫

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৬

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৭

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

১৮

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

১৯

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

২০
X