কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪, ১২:৪২ এএম
আপডেট : ২০ আগস্ট ২০২৪, ০৮:২৪ এএম
অনলাইন সংস্করণ

শহীদ আবু সাঈদের কবরে গণতন্ত্র মঞ্চের শ্রদ্ধা

শহীদ আবু সাঈদের কবরে গণতন্ত্র মঞ্চের শ্রদ্ধা। ছবি : কালবেলা
শহীদ আবু সাঈদের কবরে গণতন্ত্র মঞ্চের শ্রদ্ধা। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাঈদের কবরে ফুল দিয়ে তার বীরোচিত আত্মদানের সংগ্রামী স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা।

সোমবার (১৯ আগস্ট) রংপুরের পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে আবু সাঈদের কবরে এ শ্রদ্ধা জানান তারা।

গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেলসহ মঞ্চের কেন্দ্রীয় ও উত্তরাঞ্চলের নেতারা শহীদের প্রতি এই সম্মান জানান। তারা আবু সাঈদের মাসহ পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটান এবং তাদের সমবেদনা জানান।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে নেতারা বলেন, আবু সাঈদ আওয়ামী দুঃশাসনবিরোধী গণঅভ্যুত্থানের সাহসী আত্মদানের প্রতীক হিসেবে ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ করেছে, আওয়ামী স্বৈরতন্ত্রের অবসান ঘটিয়েছেন। তারা শহীদদের রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান ও স্বীকৃতি প্রদানের আহ্বান জানান।

তারা শহীদ ও আহত পরিবারগুলোর প্রয়োজনীয় পুনর্বাসনেরও আহ্বান জানান। এছাড়া অগ্রাধিকার ভিত্তিতে সংগ্রামে আহত সবার উপযুক্ত চিকিৎসারও দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন এক যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১০

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১১

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১২

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১৩

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৪

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৫

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৬

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৭

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

১৮

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

১৯

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

২০
X