কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

এয়ারগান দিয়ে পাখি শিকারের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, ভিডিও ভাইরাল

এয়ারগান দিয়ে পাখি শিকারের ঘটনায় শিক্ষকের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হচ্ছে মসজিদের ইমামের। ছবি : সংগৃহীত
এয়ারগান দিয়ে পাখি শিকারের ঘটনায় শিক্ষকের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হচ্ছে মসজিদের ইমামের। ছবি : সংগৃহীত

কুষ্টিয়ার সদর উপজেলায় এয়ারগান দিয়ে পাখি শিকারের অভিযোগ উঠেছে শাহজাহান আলী নামের এক শিক্ষকের বিরুদ্ধে। রোববার (১১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হলে আলোচনা সমালোচনা শুরু হয়।

শিক্ষক শাহজাহান আলী সদর উপজেলার স্বস্তিপুর মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি বিষয়ের সহকারী শিক্ষক।

দুই মিনিটের ভিডিওতে দেখা যায়, শীতের পোশাক পরা শাহজাহান আলী হাতে একটি এয়ারগান নিয়ে হাঁটছিলেন। এয়ারগান হাতে থাকা শাহজাহানের সঙ্গে এক তরুণের বাগ্‌বিতণ্ডা হচ্ছে। ওই তরুণ পাখিশিকারি শাহজাহানকে বলছিলেন, ‘আপনি পাখি মারছেন কেন?’ শিক্ষক বলছিলেন, ‘খালি ন্যাটা পাকাচ্ছে। পাখি মারছি না। আমি হাইস্কুলের শিক্ষক। অন্যায়-বেঅন্যায় দেখতে আসিনি।’ এ সময় ওই তরুণ বলতে থাকেন, ‘আপনি এই এলাকায় পাখি মারতে পারেন না। মারতেই পারেন না।’

একপর্যায়ে ব্যাগ দেখতে চান ওই তরুণ। তিনি বলতে থাকেন, ‘আপনার সন্তানকে যদি গুলি করে, তখন কী করবেন! আপনি কোনোভাবেই পাখি মারতে পারেন না।’ এ নিয়ে চলতে থাকে বাগ্‌বিতণ্ডা। দ্রুত হেঁটে চলে যান শাহজাহান আলী। ভিডিওতে নিজেকে ইমাম পরিচয় দিয়ে ওই তরুণ বলতে থাকেন, একজন হাইস্কুলের শিক্ষক হয়ে কীভাবে পাখি শিকার করতে পারেন? বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

স্বস্তিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, আমরা আজ ভিডিও দেখেছি। তার বিষয়ে এ ধরনের পাখি শিকারের অভিযোগ আরও আছে বলে শুনেছি। এ বিষয়ে স্কুলের সভাপতি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অবগত আছেন। আমাদের প্রধান শিক্ষক রুহুল আমিনকে ডেকে ইউএনও শোকজ করতে বলেছেন।

স্বস্তিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহান আলী পাখি শিকারের অভিযোগ অস্বীকার করে বলেন, ভিডিওটি গত শুক্রবারের। আমার আড়াই বিঘার ওপর পুকুর আছে। আমার পুকুরে বক এসে মাছ নিয়ে যায়। বক তাড়ানোর জন্য আমি এ এয়ারগান ৫ বছর ধরে ব্যবহার করি। এয়ারগানটি আমি পৈতৃক সূত্রে আমার বাবার কাছ থেকে পেয়েছি। আমার বাবা বেঁচে থাকাকালীন ব্যবহার করতেন। আমার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে তা মিথ্যা। আমি পাখি শিকার করি না।

জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব মো. ইউনুছ আলী বলেন, ভিডিওটি আমি দেখিনি। শিক্ষকের এ পাখি শিকারের বিষয়ে অবগত নই। আমি এখন আপনার (সাংবাদিক) কাছে শুনলাম। লিখিত অভিযোগ আসতে হবে। আপনি হোয়াটসঅ্যাপ ভিডিও পাঠিয়ে দিন, আমি দেখছি।

বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল আলম বলেন, খোঁজ নিয়ে আমরা দেখছি কী করা যায়। দরকার হলে আমরা ডিসি ও ইউএনওর সহায়তা নিব।

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজজামান বলেন, আমি ভিডিওটি দেখেছি। আমি ওই স্কুলের সভাপতি। সভাপতি হিসেবে আমি শিক্ষককে শোকজ করেছি। শোকজের জবাব দিলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়াও সামাজিক বন বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X