কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রয়োজনে আরেকবার বুকে গুলি নেব : ফারুক

জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘প্রতিবাদ’-এর উদ্যোগে সমাবেশে বক্তব্য দেন জয়নুল আবদিন ফারুক। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘প্রতিবাদ’-এর উদ্যোগে সমাবেশে বক্তব্য দেন জয়নুল আবদিন ফারুক। ছবি : কালবেলা

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র-চক্রান্ত অব্যাহত রয়েছে অভিযোগ করে সরকারকে টিকিয়ে রাখতে প্রয়োজনে আরেকবার বুকে গুলি নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘প্রতিবাদ’-এর উদ্যোগে বর্তমান অন্তর্বর্তী সরকার ও দেশের বিরুদ্ধে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে জয়নুল আবদিন ফারুক বলেন, আপনার সরকারকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজনে আরেকবার বুকে গুলি নিব। ১৬ বছর ধরে টানা অবিচার-অত্যাচার হয়েছে। আজও চক্রান্ত চলছে। এই ষড়যন্ত্রকারীরা এত সাহস কোথায় পায়, তারা আপনার সরকারকে অস্থিতিশীল করার জন্য উঠেপড়ে লেগেছে। জরুরি ভিত্তিতে তাদের আইনের আওতায় আনতে হবে। খুনি হাসিনা পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। তার পরিবারের সদস্যরা তো পালাতে পারেনি। তাদের একজনকেও কেন এখন পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে না। এর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এখানে দাঁড়িয়েছি।

তিনি বলেন, দেশ থেকে লক্ষ-কোটি টাকা লুট হয়েছে, ব্যাংক লুট করেছে, যাদের চা খাওয়ার পয়সা ছিল না তারা ব্যাংকের মালিক হয়েছে। এত টাকা তারা কোথায় পেয়েছে? তাদের বিরুদ্ধে তদন্ত কমিশন গঠন করে বিচার করতে হবে। যারা বিচারের নামে অবিচার করেছে, যে সমস্ত পুলিশ গুলি করে অন্যায়ভাবে মানুষ খুন করেছে, গায়েবি মামলা দিয়ে জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে- তাদের বিরুদ্ধেও বিচার বিভাগীয় তদন্ত হওয়া প্রয়োজন। যে পুলিশ অন্যায় করেছে তাদের পুনবর্হালের প্রয়োজন নেই। তাদের বদলে এখন নতুন প্রজন্মের সৎ-সাহসী ছাত্রদের নিয়োগ দিতে হবে। গত ১৬ বছর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতীক তারেক রহমানের বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। জিয়াউর রহমানকে রাজাকার বানিয়েছে। সেই কুৎসিত লোকেরা আবার নতুন করে চক্রান্ত শুরু করেছে।

প্রধান উপদেষ্টার উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, আপনার ক্ষমতা গ্রহণের এখনো এক মাস পূর্ণ হয়নি। আপনি এর মধ্যে বন্যা নিয়ন্ত্রণ, বন্যার্তদের সেবা প্রদান এবং দ্রব্যমূল্য কমানোসহ যে দায়িত্বশীল ভূমিকা রেখেছেন- পুরো জাতি আপনার কাছে কৃতজ্ঞ। তারা আপনাকে সমর্থন জানায়। কিন্তু যে চক্রান্তকারীরা আপনার সরকারকে অস্থিতিশীল করার জন্য পাঁয়তারা করছে, তার প্রতিবাদ জানাতে আজ আবার আমাদের মাঠে নামতে হলো। আপনাকে ২৫ বছরের যুবক হতে হবে। আপনি এমন পথ দেখাবেন যাতে খুনি হাসিনার মতো আর এ দেশে স্বৈরাচারের জন্ম না হয়।

কর্মসূচিতে প্রধান বক্তার বক্তব্যে জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব ও সাবেক এমপি আহসান হাবিব লিংকন বলেন, বর্তমান ষড়যন্ত্রকারীদের মূল হোতা প্রেসিডেন্ট। বঙ্গভবনে বসে ষড়যন্ত্রের জাল পাকাচ্ছেন। আমি তার পদত্যাগ চাই।

‘প্রতিবাদ’ এর সভাপতি ইব্রাহিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নবী হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির শিশুবিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, নির্বাহী কমিটির সদস্য অ্যাড. আবেদ রাজা।

এতে আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দলের সহ-সভাপতি ভিপি ইব্রাহিম, প্রজন্ম একাডেমি’র সভাপতি কালাম ফয়েজী, বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান, প্রজন্ম একাডেমি’র সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, অপরাজেয় বাংলাদেশ এর সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী, দৈনিক খোলাবাজার সম্পাদক ও প্রকাশক জহিরুল ইসলাম কলিম, উন্মুক্ত গণতান্ত্রিক পরিষদের সভাপতি রমিজ উদ্দীন রুমি, কর্মজীবী দলের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সরদার, প্রজন্ম একাডেমির কোষাধ্যক্ষ আবু হায়দার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরিকোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১০

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১১

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১২

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৪

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৫

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৭

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৮

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৯

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

২০
X