কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় ঐক্য অটুট রাখতে লেখক-সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে

এবি পার্টির মতবিনিময় সভা। ছবি : কালবেলা
এবি পার্টির মতবিনিময় সভা। ছবি : কালবেলা

বিপ্লবের লক্ষ্য বাস্তবায়ন ও জাতীয় ঐক্য অটুট রাখতে লেখক-সাংবাদিকদের সৃষ্টিশীল দৃঢ় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে লেখক সাংবাদিকদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় এ আহ্বান জানান এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।

শনিবার (১৪ সেপ্টেম্বর) আয়োজিত এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান এবি পার্টি।

প্রবীণ লেখক সৈয়দ তোশারফ আলী বলেন, বর্তমানে রাষ্ট্রব্যবস্থা সংস্কারের জন্য সরকার ৬টি কমিশন গঠন করেছে। আমরা একে স্বাগত জানাই সঙ্গে সঙ্গে এটাও বলতে চাই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা দুর্নীতি। দুর্নীতির বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নিলে রাষ্ট্রের বেশিরভাগ সমস্যা সমাধান হবে। সত্য লিখতে হবে। ব্যক্তি বা দলীয়স্বার্থকে প্রাধান্য দিলে রাষ্ট্রকে কোনো সময়ই সঠিকভাবে চালানো সম্ভব নয়।

আব্দুল হাই শিকদার বলেন, শেখ মুজিব সংগ্রামী নেতা হলেও তিনি বড় মাপের ফ্যাসিবাদের প্রতীক। দুর্ভাগ্যের বিষয় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরও ফ্যাসিবাদের এই প্রতীক উপদেষ্টাদের মাথার উপর ঝুলছে। তারা সাংবিধানের দোহাই দিচ্ছেন। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, এই সরকার গণঅভ্যুত্থানের বিপ্লবী সরকার। এই সরকারের অন্যতম প্রধান কাজ এই সংবিধানকে ফেলে দিয়ে জনআকাঙ্ক্ষার প্রতিফলন রেখে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। কারণ এই সংবিধান দেশের ছাত্র-জনতার আকাঙ্ক্ষাকে ধারণ করে না।

মজিবুর রহমান মঞ্জু লেখক ও সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা এই দেশ, এই সমাজের আয়না। একটি ফ্যাসিবাদী সরকার সমাজে এমন বিশৃঙ্খলা তৈরি করেছিল যে আজ সাংবাদিকদের দেশছেড়ে পালিয়ে যেতে হচ্ছে। আমরা তো এমন দেশ চাই না যেখানে সাংবাদিক, লেখক, সাহিত্যিক বা প্রেস ক্লাবের সভাপতিকে পালিয়ে যেতে হবে। বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে আমরা লেখক, সাংবাদিক, সাহিত্যিকদের কাছে নতুন করে দেশ গড়ার সঠিক ভূমিকা চাই।

সাংবাদিক আব্দুর রহমান মল্লিকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন। বিশিষ্ট কবি, লেখক-সাংবাদিক-সাহিত্যিকদের মধ্যে সৈয়দ তোশারফ আলী, আব্দুল হাই শিকদার, রেজাবুদ্দৌলা চৌধুরী, এম আব্দুল্লাহ, শামীমা চৌধুরী, জাহাঙ্গীর আলম প্রধান, আহমেদ মতিউর রহমান, ফজলুল হক খান, জাতীয় প্রেস ক্লাবের নির্বাহী সদস্য শাহনাজ পলি, সিনিয়র সাংবাদিক নাসরিন গীতি প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১০

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১২

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১৩

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৪

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১৫

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৭

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১৮

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৯

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

২০
X