রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১১:০৪ এএম
অনলাইন সংস্করণ

বিএনপির মনোনীত প্রার্থীকে শুভেচ্ছা জানালেন এবি পার্টির প্রার্থী

বাঁ থেকে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু ও এবি পার্টির এমপি প্রার্থী মুহাম্মদ সাঈদ নোমান। ছবি : সংগৃহীত
বাঁ থেকে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু ও এবি পার্টির এমপি প্রার্থী মুহাম্মদ সাঈদ নোমান। ছবি : সংগৃহীত

রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান মিনুকে শুভেচ্ছা জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির এমপি প্রার্থী মুহাম্মদ সাঈদ নোমান।

সোমবার (০৩ নভেম্বর) রাতে নোমান তার ফেসবুক ভেরিফায়েড পেজে পোস্ট দিয়ে এ শুভেচ্ছা জানান।

ফেসবুকে তিনি উল্লেখ করেন, আমার সংসদীয় আসন রাজশাহী -২ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মিজানুর রহমান মিনু ভাইয়ের নাম ঘোষণা করেছে। এবি পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। এবি পার্টির মনোনীত প্রার্থী হিসাবে আমি মুহাম্মদ সাঈদ নোমান রাজশাহী-২(সদর) আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব এবং সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে শান্তিপূর্ণ, উন্নয়নমুখী ও গৌরবময় নজির সৃষ্টি করব ইনশাআল্লাহ।

সচেতন রাজনৈতিক মহল ও সাধারণ ভোটাররা ঘটনাটিকে স্বাগত জানিয়েছেন। এ ঘটনার প্রশংসা করে অনেকেই বলেছেন, এমন ভদ্র ও সৌহার্দমূলক আচরণই হতে পারে পরিপক্ব রাজনীতির সত্যিকারের রূপ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১০

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১১

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১২

এনসিপির ফল উৎসবে হামলা

১৩

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৪

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৫

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৬

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৮

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৯

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

২০
X