কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ

শহীদ সাগরের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল

শহীদ সাগরের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম।। ছবি : কালবেলা
শহীদ সাগরের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম।। ছবি : কালবেলা

ময়মনসিংহ মহানগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ রেদুয়ান হুসাইন সাগরের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও কবর জিয়ারত করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম সাগরের বাড়ি যান।

শহীদ সাগর, ময়মনসিংহ ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের ৩য় বর্ষের ছাত্র ছিলেন। গত ১৯ জুলাই ময়মনসিংহ মহিলা কলেজের সামনে আন্দোলনরত অবস্থায় ছাত্রলীগের গুলিতে শাহাদাতবরণ করেন।

সাক্ষাৎকালে, শহীদ সাগরের পিতা আসাদুজ্জামান ছাত্রশিবির নেতাদের কাছে তার একমাত্র পুত্র হারানোর বেদনা ব্যক্ত করেন। তিনি বলেন, ‘জীবন মৃত্যুর মালিক আল্লাহ তা‘আলা। আল্লাহ বান্দার জন্য যা করেন, মঙ্গলের জন্যই করেন। পিতার সামনে সন্তানের লাশ সত্যিই বেদনাদায়ক, তবে আমি ও আমার পরিবার আল্লাহ তা‘আলা ওপর ধৈর্য ধারণ করছি। আমাদের অসুস্থ মায়ের জন্য আপনারা দোয়া করবেন।’

সেক্রেটারি জেনারেল শহীদ রেদুয়ান হুসাইন সাগরসহ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহতদের শাহাদাতের মর্যাদা কামনায় মহান আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১০

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১১

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১২

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১৩

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১৪

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১৫

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১৬

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৭

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৮

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

১৯

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

২০
X