কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখার আহ্বান জি এম কাদেরের 

সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে জি এম কাদেরের সৌজন্য সাক্ষাৎ। ছবি : সংগৃহীত
সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে জি এম কাদেরের সৌজন্য সাক্ষাৎ। ছবি : সংগৃহীত

যে কোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক বিরোধী দলের নেতা জি এম কাদের।

রোববার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেনেন্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) সাথে সৌজন্য সাক্ষাতে জি এম কাদের এ আহ্বান জানান। পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক অস্থিরতা ও সারা দেশে চলমান পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তিনি বৈঠক করেন।

শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর করতে সব ধরনের ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানিয়ে সাবেক মন্ত্রী জি এম কাদের বলেন, যে কোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে হবে। দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীরা যেন নিরাপত্তাহীনতায় না ভোগে সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে। সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজা নিরাপদ করতে স্থানীয় প্রশাসনকে সহায়তা দিতে জাতীয় পার্টি নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে আন্তরিকাতাপূর্ণ পরিবেশে দেশের বর্তমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন জি এম কাদের। বৈঠকে জাপা চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মনিরুল ইসলাম মিলন ও মাসরুর মওলা।

এর আগে গত ২১ সেপ্টেম্বর রাঙ্গামাটি রিজিয়নের প্রান্তিক হলে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আইনশৃঙ্খলা কোনোভাবেই অবনতি হতে দেওয়া যাবে না। যারা পরিস্থিতি অবনতি করার চেষ্টা করবে তাদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। যারা পরিস্থিতি অবনতি করার চেষ্টা করবে তাদের হাত ভেঙে দেওয়া হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

চেয়ারম্যানের বাড়ির সামনেই বেহাল সড়ক, দুর্ভোগে ২০ হাজার মানুষ

ঢাকায় পৌঁছেছেন আতিফ আসলাম, গান শোনাবেন কাল

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১০

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১১

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১২

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৩

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৪

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৬

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৭

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৮

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

১৯

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

২০
X