কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্র-জনতার আন্দোলনে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে মাহমুদুর রহমান

সাংবাদিক মাহমুদুর রহমান পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র-জনতার চিকিৎসা কার্যক্রম পরিদর্শনে যান। ছবি : কালবেলা
সাংবাদিক মাহমুদুর রহমান পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র-জনতার চিকিৎসা কার্যক্রম পরিদর্শনে যান। ছবি : কালবেলা

ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ ও আহতদের চিকিৎসার খোঁজ নিতে শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেন কারা নির্যাতিত সাংবাদিক ও দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান।

এ সময় তিনি হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে সেখানে চিকিৎসাধীন ছাত্র-জনতার চিকিৎসার খোঁজ-খবর নেন। বর্তমানে হাসপাতালটিতে ছাত্র আন্দোলনে আহত ৭৭ রোগী চিকিৎসাধীন আছেন। তাদের চিকিৎসা সহায়তা হিসেবে তাৎক্ষণিকভাবে মাহমুদুর রহমান ৫ লাখ টাকার অনুদান দেন। এর আগেও তিনি বিদেশ থেকেই ছাত্র-জনতার চিকিৎসার জন্য এক লাখ টাকা সহায়তা পাঠিয়েছিলেন।

সাংবাদিক মাহমুদুর রহমান পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র-জনতার চিকিৎসা কার্যক্রমে কিছুটা অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেন। এ সময় তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আহত ছাত্র-জনতার সর্বোচ্চ চিকিৎসার জন্য পর্যাপ্ত সহায়তা প্রদান করতে সরকারের প্রতি আহ্বান জানান।

পঙ্গু হাসপাতালে মাহমুদুর রহমানের সঙ্গে এ সময় আমার দেশ পত্রিকার বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী, সিটি এডিটর এম আব্দুল্লাহ, প্রকৌশলী চুন্নু, সাংবাদিক আতাউর রহমান কাবুল উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দীর্ঘ ছয় বছর প্রবাসে নির্বাসনে থাকার পর শুক্রবার দেশে ফেরেন মজলুম সম্পাদক মাহমুদুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

১০

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১১

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১২

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১৩

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১৪

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১৫

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৬

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৭

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৮

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৯

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

২০
X