কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

‘পরিবেশবান্ধব শহর গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই’

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক। ছবি : কালবেলা
বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদ্য সাবেক সদস্য সচিব আমিনুল হক বলেছেন, গত ১৭ বছরে আওয়ামী সরকার দেশে বৃক্ষনিধন করে যেভাবে জলবায়ু পরিবর্তনে অস্বাভাবিক একটা রূপ নিয়ে এসেছিল- এই অস্বাভাবিক রূপকে স্বাভাবিক রূপে নিয়ে আসতে আমাদের সবাইকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে।

মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুর-১২ নম্বর এমডিসি মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, সৌদি আরবে শহীদ জিয়াউর রহমানের নামে একটা জায়গার পরিচিতি রয়েছে, যেখানে জিয়াউর রহমান নিম গাছ রোপণ করেছিলেন। সে জায়গার মানুষ আজও জিয়াউর রহমানকে স্মরণে রাখে। বৃক্ষ আমাদের মহামূল্যবান একটা সম্পদ, যা অক্সিজেন সরবরাহ করে। বর্তমানে বিশ্বায়নের যুগে যে হারে বৃক্ষ নিধন চলছে সেই হারে বৃক্ষরোপণ হচ্ছে না। ফলে অক্সিজেনের অভাব আরও বেশি পরিলক্ষিত হচ্ছে। বেশি করে বৃক্ষরোপণের মাধ্যমে অক্সিজেন সরবরাহ বৃদ্ধির পাশাপাশি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। কারণ, বৃক্ষ মানুষের পরম বন্ধু।

তিনি বলেন, আজকে পল্লবী থেকে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হলো। পরিবেশবান্ধব সুন্দর শহর গড়তে শুধু পল্লবী রূপনগর এলাকায় বৃক্ষরোপণ নয়, ঢাকা মহানগর উত্তরের সব থানা ও ওয়ার্ডে আমরা এই ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি পালন করব।

পল্লবী থানা ছাত্রদলের পক্ষ থেকে ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান বিপ্লবের উদ্যোগে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মাহাবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মহসিন সিদ্দিকী রনী, মহিলা দল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লাইলী বেগম, ওয়ার্ড কাউন্সিলর সাজ্জাদ হোসেন, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, আনিছুর রহমান, রূপনগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মজিবুল হক, পল্লবী থানা যুবদলের সভাপতি নূর সালাম, রূপনগর থানা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান রনিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

১০

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

১১

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

১২

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

১৩

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

১৪

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

১৫

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

১৬

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

১৭

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

১৮

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

১৯

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

২০
X