কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ০৮:৪১ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল

ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সবার রুহের মাগফিরাত এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল করেছে বিএনপি।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণের ২৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি পারভেজ রেজা, যুবদলের সাবেক সহসাংগঠনিক মহসিন আলী লিটন, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এএ জহির উদ্দিন তুহিন, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক সাঈদ হাসান মিন্টু, বংশাল থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুন আহমেদ।

আরও উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি শফিউদ্দিন সেন্টু, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক যুগ্ম আহ্বায়ক আসিফুর রহমান বিপ্লব, কবি নজরুল সরকারি কলেজের সভাপতি সাইদুর রহমান সাইদ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক রুবেল হোসেন।

ওয়ার্ড সভাপতি আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শ্যামলের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন লালবাগ, চকবাজার, কোতোয়ালি, বংশাল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের থানা ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মীরা।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১০

আজকের নামাজের সময়সূচি

১১

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১২

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৩

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৪

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৫

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৬

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৭

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৮

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৯

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

২০
X