কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ০৯:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ফ্যাসিস্টরা যেন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না পায় : ইসলামী আন্দোলন

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ইসলামী আন্দোলনের আমির মুফতি রেজাউল করিম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ইসলামী আন্দোলনের আমির মুফতি রেজাউল করিম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : সংগৃহীত

স্বৈরাচার, খুনি, ফ্যাসিস্টরা যেন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না পায় সে বিষয়ে প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম।

শনিবার (৫ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

তিনি বলেন, আজকে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছি। তাদের সঙ্গে আমরা নির্বাচন সংস্কারের কথা বলেছি। স্বাধীনতার ৫৩ বছরে যতগুলো নির্বাচন হয়েছে সব নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ। আমরা চাই প্রতিনিধিত্ব হারে আনুপাতিক পদ্ধতিতে ভোট হবে। সবার ভোটের অধিকার থাকবে। সরকার হবে জাতীয় সরকার। তারা আমাদের এ প্রস্তাবকে ভালোভাবে নিয়েছে। তারা বলেছে, এই প্রস্তাব নিয়ে তারা আলোচনা করবে।

রেজাউল করিম বলেন, আমরা বলেছি এই দেশ ৫ আগস্ট স্বাধীন হয়েছে বহু রক্ত ও জানের বিনিময়ে। আপনারা জনগণের যে সমর্থন নিয়ে দেশ পরিচালনা করছেন, আপনাদের কোনো দুর্বলতা নেই। তাহলে যারা খুনি, দেশের টাকা পাচারকারী, দুর্নীতিবাজ- তারা দেশ থেকে কীভাবে পালালো, এটা আমাদের বোধগম্য না। জাতি মানতে চায় না। আপনাদের দুর্বলতা এটা প্রকাশ পায়। আপনাদের উচিত হবে খুনি, টাকা পাচারকারীদের আটকে তাদের শাস্তি নিশ্চিত করা।

সংস্কার কমিশন নিয়ে তিনি বলেন, আমরা ছয় সংস্কার কমিশন ছাড়াও আরও কয়েকটি কমিশন গঠনের কথা বলেছি।

ইসলামী আন্দোলনের আমির বলেন, আমরা সরকারের ৬টি সংস্কার কমিশনের সঙ্গে আরও ৯টি কমিশন গঠনের প্রস্তাব করেছি। এগুলো হলো- আইন বিষয়ক সংস্কার কমিশন, নাগরিক সেবা বিষয়ক সংস্কার কমিশন, পররাষ্ট্র বিষয়ক সংস্কার কমিশন, শিক্ষা বিষয়ক সংস্কার কমিশন, বাকস্বাধীনতা বিষয়ক সংস্কার কমিশন, স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন, শ্রমজীবী বিষয়ক সংস্কার কমিশন, সংখ্যালঘু ও নৃগোষ্ঠী বিষয়ক সংস্কার কমিশন এবং মহিলা ও শিশু বিষয়ক সংস্কার কমিশন।

এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেন।

প্রতিনিধি দলে ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম ও সহকারী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়া ঘাটে পদ্মায় পড়ে যাওয়া বাসের সর্বশেষ পরিস্থিতি

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩

পৃথিবী থেকে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ, তালিকায় আরও ১৬ অঞ্চল

যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ১২ কিলোমিটার তীব্র যানজট

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা

মিরপুরের পূরবী মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

আনন্দভ্রমণ শেষে ফেরার পথে প্রাণ গেল ২ বন্ধুর

দিল্লিতে নিজ ফ্ল্যাটে খুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা, রহস্য ঘনীভূত

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল অধিদপ্তর

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে

১০

আগামী সপ্তাহে উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং

১১

আশুলিয়ায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৪

১২

দিল্লির হোটেলে আগুন দেখে পালান মালিক, গ্রেপ্তারের পর দিলেন স্বীকারোক্তি

১৩

ক্ষেপণাস্ত্র হামলায় দুমড়েমুচড়ে গেল ইসরায়েলি ট্যাংক

১৪

বজ্রপাতে কিশোর ছেলের মৃত্যু, আহত মা

১৫

প্রস্তুতি ম্যাচে ফ্রান্সকে হারিয়ে আইভরি কোস্টের চমক

১৬

সিরাজগঞ্জে বাসচাপায় দম্পতিসহ নিহত ৩

১৭

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার টার্গেট কিউবার প্রেসিডেন্ট

১৮

বিশ্ব পরিবেশ দিবস আজ

১৯

পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

২০
X