কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ০৫:৫৪ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বিরোধী দলের ওপর নিষ্ঠুর দমননীতি চালাচ্ছে সরকার : ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার নিষ্ঠুর দমননীতি অবলম্বন করে বিরোধী দল ও মতের মানুষদের গণতান্ত্রিক অধিকারগুলোকে পদদলিত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (০৬ আগস্ট) বিকেলে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন : ‘পাতানো নির্বাচনের চেষ্টা করলে মার্কিন নিষেধাজ্ঞায় পড়বে সরকার’

গত ২৯ জুলাই গাবতলীতে গণতন্ত্র মঞ্চের অবস্থান কর্মসূচি থেকে মঞ্চের নেতা ভাসানী অনুসারী পরিষদের যুগ্মআহ্বায়ক ও রাজশাহী এভারগ্রিন ডিগ্রি মডেল কলেজের অধ্যক্ষ ড. আবু ইউসুফ সেলিমকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে এই বিবৃতি দেন মির্জা ফখরুল। সেদিন ওই কর্মসূচি থেকে গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক ও ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুকে আটক করা হলেও রাতে তাকে ছেড়ে দেয় পুলিশ।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রকে মাটিচাপা দেওয়ার পর দেশকে একদলীয় দুঃশাসনের চরম অন্ধকারে নিপতিত করতে বর্তমান সরকার বিএনপিসহ বিরোধী দল ও মতের মানুষদের ওপর বেপরোয়া জুলুম চালাতে উঠেপড়ে লেগেছে। সরকারবিরোধী চলমান আন্দোলনের অংশ হিসেবে গত ২৯ জুলাই অবস্থান কর্মসূচি থেকে ড. আবু ইউসুফ সেলিমকে অন্যায়ভাবে গ্রেপ্তার সেই জুলুমেরই ধারাবাহিকতা। ড. সেলিম বর্তমানে কারাগারে ভীষণ অসুস্থ অবস্থায় থাকলেও তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার বিরোধী দল ও মতের মানুষদের গণতান্ত্রিক অধিকারগুলোকে পদদলিত করছে নিষ্ঠুর দমননীতি অবলম্বন করে। গণতন্ত্র নিরুদ্দেশ বলেই দেশে মানবতা ও সভ্যতার চিহ্নও ক্রমাগতভাবে মুছে যাচ্ছে। সরকারি মদদে আইন প্রয়োগকারী সংস্থাগুলো এখন বিরোধী দল দমনে লাগামহীন হয়ে পড়েছে। দেশে ভীতি ও শঙ্কা বিদ্যমান রাখার একমাত্র উদ্দেশ্যই হলো- আওয়ামী সরকারের অবৈধ ও স্বেচ্ছাচারী শাসন নিয়ে কেউ যেন প্রতিবাদী হতে সাহস না পায়। তবে শত জুলুম-নির্যাতনের মধ্যেও জনগণ বর্তমান শাসকগোষ্ঠীর পতন ঘটাতে এবং ভয়াবহ দুঃশাসন থেকে মুক্তি পেতে রাস্তায় নামতে শুরু করেছে। জনগণের বিজয় হবেই।

বিবৃতিতে মির্জা ফখরুল অবিলম্বে আবু ইউসুফ সেলিমের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১০

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১২

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১৩

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৪

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১৫

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৭

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১৮

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৯

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

২০
X