কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

২৮ অক্টোবর লাশের ওপর নেচেছিল নরপিশাচরা : শিবির সেক্রেটারি

২০০৬ সালের ২৮ অক্টোবরের নিহতদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জাহিদুল ইসলাম। ছবি : কালবেলা
২০০৬ সালের ২৮ অক্টোবরের নিহতদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জাহিদুল ইসলাম। ছবি : কালবেলা

২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে তৎকালীন বিরোধীদল আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডবে নিহত নেতাকর্মীদের স্মরণ করেছে ইসলামী ছাত্রশিবির।

সোমবার (২৮ অক্টোবর) রাজধানীর মিরপুরে সমাজ কল্যাণ মসজিদ অডিটোরিয়ামে সংগঠনটির মহানগর পশ্চিম শাখার উদ্যোগে পল্টন ট্র্যাজেডি দিবস ও শহীদ মুজাহিদুল ইসলাম স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়।

সেদিনের তাণ্ডবের কথা স্মরণ করে সভায় সংগঠনটির সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, ২৮ অক্টোবর মানেই আমাদের চোখে ভেসে ওঠে লগি-বৈঠা দিয়ে সাপের মতো পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যার দৃশ্য। তারা শুধু হত্যা করেই শান্ত হয়নি বরং লাশের ওপর নৃত্য করেছে সেই নরপিশাচরা। যা পৃথিবীর ইতিহাসে কোনো সভ্য জাতি করতে পারে না।

সেই ২৮ অক্টোবরে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল উল্লেখ করে তিনি আরও বলেন, সেদিনের ঘটনা ছিল গভীর ষড়যন্ত্রের একটি অংশ, যার মাধ্যমে স্বাধীনতার সূর্যকে অস্তমিত করা হয়। যা গত ১৫ বছর গোটা জাতি মারাত্মকভাবে তা অনুভব করেছে। জাতি দেখেছে কীভাবে ফ্যাসিস্ট প্রতিষ্ঠিত করা হয়েছিল, কীভাবে স্বৈরশাসক প্রতিষ্ঠিত করা হয়েছিল এবং কীভাবে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছিল।

২৮ অক্টোবরে নিহতদের কথা স্মরণ করে শিবির সেক্রেটারি আরও বলেন, শহীদরা তাদের শাহাদাতের চেতনা আমাদের মাঝে রেখে গেছেন। তারা শিখিয়ে গেছেন যেন আমাদের জীবনের বিনিময়ে হলেও এই দেশে ইসলাম কায়েম হয় এবং জালেমদের জুলুম হতে এ দেশের মানুষকে রক্ষা করা যায়।

সভায় আরও উপস্থিত ছিলেন- শিবিরের প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ, পাঠাগার সম্পাদক অহিদুল ইসলাম আকিক, ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখার নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১০

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১১

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১২

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৩

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৪

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৫

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৬

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৭

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৮

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৯

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

২০
X