কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ০৩:৪০ এএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ০৭:২১ এএম
অনলাইন সংস্করণ

সংস্কার খুব ধীরগতিতে চলছে : লায়ন ফারুক

আলোচনা সভায় লায়ন মো. ফারুক রহমান। ছবি : কালবেলা
আলোচনা সভায় লায়ন মো. ফারুক রহমান। ছবি : কালবেলা

১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার ছাত্র-জনতার বিপ্লবের সরকার। এই সরকারের সিদ্ধান্ত কচ্ছপ গতিতে নিলে চলবে না। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের কার্যক্রম খুবই ধীর গতিতে চলছে। এই কাজে গতি আনতে হবে। সরকারকে বলবো- নির্বাচনমুখী যেসব সংস্কার, সেগুলো দ্রুত শেষ করে অবিলম্বে নির্বাচন দিন। মানুষ ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার প্রসঙ্গ টেনে লায়ন ফারুক রহমান বলেন, ক্ষমতা পাকাপোক্ত করতে গত ১৫ বছরে ছাত্রলীগকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করেছে আওয়ামী লীগ সরকার। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তারা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। সম্প্রতি সন্ত্রাসী সংগঠন হিসেবে সেই ছাত্রলীগকে এ সরকার নিষিদ্ধ করেছে। স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর পতিত আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ অন্ধকারে মিছিল বের করার সাহস কোথায় পায়?

তিনি আরও বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হলেও তাদের দোসররা এখনো প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় বসে রয়েছে। সরকারকে বেকায়দায় ফেলতে তারা নানা ষড়যন্ত্র করছে। অবিলম্বে তাদের অপসারণ করতে হবে। নইলে জুলাই বিপ্লবের অর্জন বিফলে যেতে পারে।

বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের সভাপতি আতিকুর রহমান রাজার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন- নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন, বাংলাদেশ ইনকিলাব পার্টির আহ্বায়ক আহমেদ শাকিল, বাংলাদেশ লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির যুগ্ম মহাসচিব মো. হুমায়ুন কবির, দপ্তর সম্পাদক মো. হাবিবুর রহমান, ঢাকা মহানগর উত্তর লেবার পার্টির সাংগঠনিক সম্পাদক মাইদুল ইসলাম আসাদ, মিরপুর থানা লেবার পার্টির সভাপতি মো. আনিসুর রহমান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১০

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১১

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১২

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৩

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১৪

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১৫

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১৬

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১৭

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৮

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১৯

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

২০
X