নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

থানায় সালিশ করতে এসে আটক আ.লীগ নেতা

আটক মো. আক্কাস ছৈয়াল। ছবি : কালবেলা
আটক মো. আক্কাস ছৈয়াল। ছবি : কালবেলা

শরীয়তপুরের নড়িয়া থানায় সালিশ করতে এসে আটক হয়েছেন রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা।

বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে নড়িয়া থানায় উপস্থিত হলে তাকে আটক করে পুলিশ।

আটক মো. আক্কাস ছৈয়াল উপজেলার বিঝারী ইউনিয়নের কাপাসপাড়া গ্রামের বাসিন্দা। তিনি আওয়ামী লীগের সহযোগী সংগঠন শ্রমিক লীগের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক।

জানা গেছে, স্থানীয় একটি বিরোধ নিষ্পত্তির উদ্দেশ্যে সালিশ বৈঠকে অংশ নিতে নড়িয়া থানায় উপস্থিত হন মো. আক্কাস ছৈয়াল। এ সময় তাকে আটক করা হয়। তবে পুলিশ জানিয়েছে, কৌশলে তাকে থানায় ডেকে আনা হয়েছিল।

এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, অপারেশন ‘ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কার্যক্রমে জড়িত নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে শ্রমিক লীগের উপজেলা সাধারণ সম্পাদক মো. আক্কাস ছৈয়ালকে কৌশলে থানায় ডেকে আনা হয়। পরে নাশকতায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। তাকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X