কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতা বাবরের মুক্তি দাবিতে রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ 

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ছবি : কালবেলা 
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ছবি : কালবেলা 

বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার (২৬ নভেম্বর) আজিমপুর থেকে মিছিলটি শুরু হয়ে পলাশী মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল খান পাঠান।

কর্মসূচিতে কামরাঙ্গীরচর থানা ছাত্রদলের আহ্বায়ক মাহমুদ, সদস্য সচিব মাসুম, লালবাগ থানা ছাত্রদলের আহ্বায়ক আফতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুবেল, চকবাজার থানা ছাত্রদলের আহ্বায়ক হাসনাইন আহত হানি, সদস্য সচিব অপু দাস, কোতোয়ালি থানা ছাত্রদলের সদস্য সচিব মামুন, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোহাগ, প্রচার সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) আদিল হোসেন দিদার, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সদস্য নিকসনসহ বিভিন্ন পর্যায়ে নেতারা অংশ নেন।

সমাবেশে বক্তারা লুৎফুজ্জামান বাবরের নানা অবদানের কথা তুলে ধরে বলেন, বিএনপি সরকারের আমলে তিনি একজন সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। তার নির্বাচনী এলাকা ছাড়াও নিজ জেলায় বহু মানুষকে চাকরিসহ বিভিন্নভাবে সহযোগিতা করতেন। যার ফলে তিনি জননন্দিত নেতা হিসেবে পরিচিতি পান।

বক্তারা আরও বলেন, সাবেক এমপি বাবরকে মিথ্যা মামলা দিয়ে হাসিনা সরকার অন্যায়ভাবে দীর্ঘ বছর ধরে কারাগারে আটকে রেখেছে। গণঅভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, এবার তাকে দ্রুত মুক্তি দেওয়া হোক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X