মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ১১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

কাউকে আর রাষ্ট্র নিয়ে খেলা করতে দেওয়া হবে না : জেএসডি 

রাজধানীতে জেএসডি ঢাকা মহানগর উত্তর শাখার প্রতিনিধি সভায় কথা বলেন শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। ছবি : কালবেলা
রাজধানীতে জেএসডি ঢাকা মহানগর উত্তর শাখার প্রতিনিধি সভায় কথা বলেন শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। ছবি : কালবেলা

কাউকে আর রাষ্ট্র নিয়ে খেলা করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীতে জেএসডি ঢাকা মহানগর উত্তর শাখার প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ফ্যাসিবাদের পতনের পর অবাধ গণতন্ত্রের সুযোগে দেশের ভেতরের বিভিন্ন অপশক্তি এবং বাইরের ষড়যন্ত্রকারীরা সম্মিলিতভাবে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। যখন দেশের জনগণের অভিপ্রায় অনুযায়ী রাষ্ট্র পরিচালনার প্রশ্নে সংবিধান সংস্কার, প্রশাসনিক সংস্কার, পুলিশ সংস্কারসহ সকল ক্ষেত্রে মৌলিক পরিবর্তনের মাধ্যমে গণতান্ত্রিক প্রজাতন্ত্র বিনির্মাণের সম্ভাবনা সৃষ্টি হচ্ছে- তখন সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়িয়ে অপশক্তির দৌরাত্ম্যকে গুড়িয়ে দিতে হবে।

তিনি বলেন, কাউকে আর রাষ্ট্র নিয়ে খেলা বা নাটক করতে দেওয়া হবে না। জুলাইয়ের গণহত্যার জমিতে ফ্যাসিবাদকে ফিরতে দেয়া যাবে না। তার জন্য সকল রাজনৈতিক দল, শ্রেণি-পেশার সমাজ শক্তি ও ছাত্র-শ্রমিকসহ গণমাধ্যমের সবাইকে নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক ক্ষণে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সভায় জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেন, সরকারকে দুষ্টের দমন ও শিষ্টের পালন নিশ্চিত করতে হবে। বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে সবাইকে ধৈর্যশীল থাকার অনুরোধ জানান তিনি।

জেএসডি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কামাল উদ্দিন মজুমদার সাজুর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন- মহানগর সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, স্থায়ী কমিটির সাবেক সদস্য নুরুল আকতার, দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু, সুমন খান, নাসির উদ্দিন স্বপন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১০

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১১

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১২

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৩

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৪

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৫

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৬

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৭

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৮

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৯

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

২০
X