কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৪১ এএম
অনলাইন সংস্করণ

তানিয়া রবের গাড়ি বহরে হামলা নব্য ফ্যাসিবাদের পদধ্বনি : জেএসডি

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

লক্ষ্মীপুরের কমলনগরে নির্বাচনী জনসভা শেষে ফেরার পথে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রবের গাড়ি বহরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

বুধবার (১০ ডিসেম্বর) রাতে এক বিবৃতিতে তিনি এই নিন্দা ও প্রতিবাদ জানান।

জেএসডির​ সাধারণ সম্পাদক বলেন, এই ন্যাক্কারজনক হামলা নব্য ফ্যাসিবাদের পদধ্বনি ছাড়া আর কিছুই নয়। নির্বাচনের মতো একটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে যারা বাধাগ্রস্ত করতে সন্ত্রাসের আশ্রয় নেয়, তারা নব্য ফ্যাসিবাদী। বাংলাদেশের জনগণই সেটি প্রতিহত করবে। এর আগে গত ৮ ডিসেম্বর রামগতিতে একইভাবে হামলার ঘটনায় কেউ গ্রেপ্তার না হওয়ায় আজ (বুধবার) আবারও এমন হামলা করার সাহস পেয়েছে তারা।

তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, প্রশাসন যদি এখনই এসব নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, তাহলে আসন্ন নির্বাচনে সেটি আরও প্রকট আকার ধারণ করবে।

জেএসডির সহ-দপ্তর সম্পাদক ফারহান হাবীব প্রেরিত​বিবৃতিতে আরও জানানো হয়, কমলনগরের হাজির হাট থেকে নির্বাচনী সমাবেশ শেষ করে রামগতির হারুন বাজার এলাকায় গত ৮ ডিসেম্বর সন্ত্রাসী হামলায় আহত নেতাকর্মীদের খোঁজখবর নিয়ে ফেরার পথে আজাদনগর এলাকায় তানিয়া রবের গাড়ি বহরে এই হামলার ঘটনা ঘটে। হামলায় জেএসডির কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল্লাহ আল নোমান, রামগতি উপজেলা ছাত্রলীগ (জেএসডি)-এর সভাপতি আসিফুল ইসলাম রিয়াজসহ অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

১০

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

১১

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

১২

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১৩

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

১৪

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

১৫

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

১৬

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

১৮

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১৯

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

২০
X