কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতা এসএ খালেকের মৃত্যুতে তারেক রহমানের শোক

তারেক রহমান ও এসএ খালেক। ছবি : সংগৃহীত
তারেক রহমান ও এসএ খালেক। ছবি : সংগৃহীত

বিএনপি নেতা এসএ খালেকের মৃত্যুতে শোক প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তার মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত হয়েছি।

রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে করা এক স্ট্যাটাসে এ কথা জানান তিনি।

স্ট্যাটাসে তারেক রহমান লেখেন, মরহুম এসএ খালেক একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন। নিজ এলাকায় জনপ্রিয় নেতা হিসেবে তার সুনাম ছিল। তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শে গভীরভাবে আস্থাশীল ছিলেন।

তিনি বিএনপি নেতাকর্মীদের নিকট ছিলেন সমাদৃত। তিনি ছিলেন অত্যন্ত উদার, সজ্জন ও বিনয়ী মানুষ। তার মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত হয়েছি।

উল্লেখ্য, রোববার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে প্রবীণ বিএনপি নেতা এসএ খালেক ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ তথ্য নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে গত বুধবার হাসপাতালে ভর্তি করা হয় ৯৭ বছরের বেশি বয়সী বিএনপির এই নেতাকে। শনিবার রাতে তাকে ভেন্টিলেটর দেওয়া হয়। এরপর রোববার বিকেলে মারা যান তিনি। এদিন দুপুরে এসএ খালেককে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম।

একসময়ের প্রভাবশালী রাজনীতিক এসএ খালেক দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিসজনিত সমস্যাসহ নানা জটিল রোগে ভুগছিলেন।

জানা গেছে, আগামীকাল সোমবার (৬ জানুয়ারি) দুপুর ১২টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে এবং দুপুর ২টায় মিরপুর বাংলা কলেজ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর গাবতলীর মিরপুর শাহী মসজিদ পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হবে।

এসএ খালেক রাজনীতির পাশাপাশি একজন বড়মাপের ব্যবসায়ীও ছিলেন। আবাসন, পরিবহন সেক্টরসহ নানা খাতে তার বিপুল বিনিয়োগ রয়েছে। সমাজসেবামূলক কাজেও এসএ খালেকের পরিবারের নানা পদক্ষেপ রয়েছে। মরহুম ছিলেন বিখ্যাত গণপরিবহন খালেক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী।

বিএনপির রাজনীতিতে এসএ খালেকের পথচলা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। দলে যোগ দেওয়ার পর ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন ঢাকা-১৪ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

এরপর ১৯৮৬ ও ১৯৮৮ সালে পরপর দুবার সংসদ সদস্য নির্বাচিত হন এসএ খালেক। পরে ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১০

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১১

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১২

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৪

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৫

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৬

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৭

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৮

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৯

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

২০
X