কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

নাগরিক কমিটির আরও ৪ প্রতিনিধি কমিটি ঘোষণা

জাতীয় নাগরিক কমিটির ব্যানার। ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক কমিটির ব্যানার। ছবি : সংগৃহীত

সাংগঠনিক কাঠামো বিস্তৃতির অংশ হিসেবে দেশের আরও ৪টি থানা ও উপজেলায় প্রতিনিধি কমিটি করেছে জাতীয় নাগরিক কমিটি। এখন পর্যন্ত দেশের ১৬৯টি থানা ও উপজেলায় প্রতিনিধি কমিটি করেছে সংগঠনটি।

রোববার (১২ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে ৪ থানায় কমিটির অনুমোদন দেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন।

এর আগে গত ৫ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত পৃথক বিজ্ঞপ্তিতে ২২টি থানা কমিটির ঘোষণা করে সংগঠনটি।

রোববার রাতে জাতীয় নাগরিক কমিটির সুনামগঞ্জ জেলার সদর থানা, নরসিংদী জেলার মাধবদী থানা, গাইবান্ধা জেলার সদর উপজেলা ও পঞ্চগড় জেলার বোদা থানার ১২৯, ৭৭, ১২০ ও ১৮১ সদস্যবিশিষ্ট মোট ৪টি ‘প্রতিনিধি কমিটি’ ঘোষণা করা হয়। জাতীয় নাগরিক কমিটির ঢাকা রাইজিং কর্মসূচির অংশ হিসেবে এ প্রতিনিধি কমিটি ঘোষণা করেছে সংগঠনটি।

জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদের সুপারিশক্রমে কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন এ কমিটি অনুমোদন করেন।

৫ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত পৃথক বিজ্ঞপ্তিতে ২২টি থানার কমিটির মধ্যে দুটি হয়েছে ঢাকার দুই থানায়, বাকি ২০টি ঢাকার বাইরের থানা ও উপজেলায়। এ নিয়ে এখন পর্যন্ত দেশের ১৬৯টি থানা ও উপজেলায় প্রতিনিধি কমিটি করেছে জাতীয় নাগরিক কমিটি। এর মধ্যে ঢাকার থানা ও উপজেলা ৩২টি। এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও তারা কমিটি করেছে। ঢাকার বাইরে বিভিন্ন জেলার ১৩৭টি থানা ও উপজেলায় প্রতিনিধি কমিটি করেছে জাতীয় নাগরিক কমিটি।

এখন পর্যন্ত দেশের ২৪টি জেলা, তিনটি মহানগর, দুটি বিশ্ববিদ্যালয়, দুটি কলেজ ও একটি পলিটেকনিক ইনস্টিটিউটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি গঠন করেছে। সব কমিটি মিলিয়ে সারা দেশে এখন পর্যন্ত তাদের মোট নেতার সংখ্যা প্রায় সাড়ে ৫ হাজার।

জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব কালবেলাকে বলেন, সংগঠনকে শক্তিশালী করতে সারা দেশে কমিটি গঠন করা হচ্ছে। এখন পর্যন্ত প্রায় দুশ থানার কমিটি অনুমোদন করা হয়েছে। এর মধ্যে কিছু অনুমোদন করা আছে যেগুলো ঘোষণা করা হয়নি- যে কোনো সময় ঘোষণা করা হবে।

গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে জনগণকে ঐক্যবদ্ধ করে রাষ্ট্রের জরুরি সংস্কার ও পুনর্গঠনের লক্ষ্যে নাগরিক কমিটি গঠন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X