কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

৯ বছর পর দেশে ফিরছেন বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদার

ইমরানুল হক চাকলাদার। ছবি : সংগৃহীত
ইমরানুল হক চাকলাদার। ছবি : সংগৃহীত

দীর্ঘ ৯ বছর পরে দেশে ফিরছেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও ফ্লোরিডা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদার। সঙ্গে তার স্ত্রীও দেশে ফিরবেন।

আগামী শুক্রবার (১৭ জানুয়ারি) টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা বিমানবন্দর অবতরণ করবেন। সেখান থেকে সরাসরি তিনি শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে যাবেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে ইমরানুল হক চাকলাদারসহ নেতারা ফাতেহা পাঠ ও মোনাজাত করবেন।

প্রসঙ্গত যে, যুক্তরাষ্ট্রসহ বহির্বিশ্বের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম বলিষ্ঠ কন্ঠ বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদার প্রায় এক দশক স্বৈরাচার হাসিনার রোষানলে পড়ে প্রিয় মাতৃভূমিতে ফিরতে পারেননি। এই সময়ে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট, জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক পরিসরে শেখ হাসিনার কবল থেকে বাংলাদেশের জনগণকে মুক্ত ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বড় ভূমিকা পালন করেছেন।

হাসিনামুক্ত বাংলাদেশে প্রত্যাবর্তনের মুহূর্তে ইমরানুল হক চাকলাদারকে তার জন্মভূমি মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টংগিবাড়ী) এলাকার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে প্রানঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। ইমরানুল হক চাকলাদার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১০

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

১১

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১২

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

১৩

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

১৪

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

১৫

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

১৭

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

১৮

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

১৯

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

২০
X