কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ০৭:০১ পিএম
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

‘ভ্যাট, গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব গণঅভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র’

রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম বক্তব্য দিচ্ছেন। ছবি : কালবেলা
রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম বক্তব্য দিচ্ছেন। ছবি : কালবেলা

রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারা মনে করেন, আমলাদের মহার্ঘ ভাতা দিতে কিংবা আইএমএফের শর্ত মানতে গরিবের উপর জুলুম করে ভ্যাট বৃদ্ধি, গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে সরকার। যা গণঅভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মনে করেন তারা।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল ৩টায় তোপখানা রোডে দলের প্রধান কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ ও মিছিলে বক্তারা এসব কথা বলেন। ভ্যাট বৃদ্ধি, গ্যাসের দাম বাড়ানো এবং ট্রাক সেল বন্ধের প্রতিবাদে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দলের প্রধান সমন্বয়ক ও সমাবেশের প্রধান বক্তা হাসনাত কাইয়ূম বলেন, সরকার আমলাদের মহার্ঘ ভাতা দিতে এবং আইএমএফকে খুশি করতে গরিবের গলায় ছুরি ধরেছে, পেটে লাথি মারছে। এ সময় এসব দুষ্কর্ম থেকে অবিলম্বে সরকারকে নিবৃত হতে আহ্বান জানান তিনি।

সরকারের বিভিন্ন সংস্কার কমিশনের রিপোর্টকে স্বাগত জানিয়ে হাসনাত কাইয়ূম বলেন, যে সময় দেশের প্রয়োজন ছিল গণঐক্য নিশ্চিত করে সংস্কারের পথে এগিয়ে যাওয়া, সে সময় পরিকল্পিতভাবে প্রশাসন ও পুলিশের ছত্রছায়ায় বিভিন্ন জায়গায় গণঅভ্যুত্থানের শক্তিগুলোর উপর হামলা করা হচ্ছে। কুড়িগ্রামে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমাবেশে হামলা করেছে জামায়াত-শিবির। মতিঝিলে পাহাড়ি ছাত্র-জনতার উপর আক্রমণ এবং পরবর্তীতে সে ঘটনার প্রতিবাদ সমাবেশে পুলিশের আক্রমণ আওয়ামী জুলুম, নিপীড়নের কথা মনে করিয়ে দেয়।

সরকারকে বুঝতে হবে তার বন্ধু কে আর ষড়যন্ত্রকারী কারা? তারা যদি আমলাদের মহার্ঘ ভাতা দিতে কিংবা আইএমএফের শর্ত মানতে গরিবের উপর জুলুম করে, তাহলে সরকারের বিরুদ্ধে জনগণের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ করে কঠিন আন্দোলন গড়ে তুলবে রাষ্ট্র সংস্কার আন্দোলন।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থ সমন্বয়ক দিদারুল ভূঁইয়া সরকারের জবাবদিহিতা দাবি করেন। তিনি বলেন, আগে সরকারের সব উপদেষ্টা, আমলা, এনবিআরের সব কর্মকর্তার সম্পদের হিসাব দেন, রাষ্ট্রের আয়-ব্যয়ের হিসাব দেন, তারপর আমরা বিবেচনা করব ভ্যাট বাড়ানো হবে, নাকি কমানো হবে। এক তরফা ভ্যাট বা গ্যাসের দাম বাড়ানোর চেষ্টা করা হলে তার ফলাফল খুবই খারাপ হবে সতর্ক করে দেন তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসিরউদ্দিন, রাষ্ট্র সংস্কার শ্রমিক আন্দোলনের সভাপতি মিন্টু মিয়া, রাষ্ট্র সংস্কার যুব আন্দোলনের প্রধান সমন্বয়ক মাশকুর রাতুল, রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের সভাপতি আহমেদ ইসহাক প্রমুখ। রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের যুগ্ন সাধারণ সম্পাদক রোকন ওসমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় সমন্বয় কমিটির সদস্য আদিল আমজাদ হোসেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পল্টন হয়ে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীতাকুণ্ডে জলাবদ্ধতার প্রতিবাদে কারখানার সড়ক অবরোধ

সেমিফাইনালে কখনোই হারেনি আর্জেন্টিনা, এবার কী হবে

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে প্রশিকা, দ্রুত আবেদন করুন

চট্টগ্রাম নগরীতে কমেছে জলাবদ্ধতা, স্বাভাবিক ছন্দে ফিরছে নগরজীবন

সিএনএনের প্রতিবেদন / ইরান যুদ্ধে ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, ভবিষ্যতে টিকে থাকা নিয়ে শঙ্কা

স্বাধীনতার পরও উন্নয়নের ছোঁয়া লাগেনি মোহনপুর-তালতলা রাস্তায়

আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

মাহফুজ আলমের অলটারনেটিভসে যুক্ত হলেন ৬২ সদস্য

বাড়িতে পানি ঢুকলে সবার আগে যে ৭টি কাজ করবেন

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি পুনর্বিবেচনার আহ্বান হামিমের

১০

এক প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি পেল ৪০ জন

১১

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

১২

চলতি বছরেই প্রতিটি উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপন করা হবে

১৩

রাজধানীতে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন

১৪

তীব্র স্রোতে ভেসে গেল সাঁকো

১৫

রাস্তার ইট তুলে নিয়ে বিক্রি করে দিল প্রতারক চক্র

১৬

বন্যার পানি দিয়ে অজু বা গোসল করা যাবে কি?

১৭

সাড়ে ৬ বছরেও শেষ হয়নি বিদ্যালয়ের ভবন নির্মাণ

১৮

‘থার্ড চাইল্ড প্লাস’ কর্মসূচিতে ভুটান, দিচ্ছে নগদ প্রণোদনা

১৯

হরিদাস থেকে তাওহীদ, ইলেকট্রিশিয়ান থেকে কোটিপতি

২০
X