মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

‘মানসিক চাপ’ উল্লেখ করে এনসিপি ছাড়লেন রাঙামাটির প্রধান সমন্বয়ক

বিপিন জ্যোতি চাকমা। ছবি : সংগৃহীত
বিপিন জ্যোতি চাকমা। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়ার ঘোষণা দিয়েছেন রাঙামাটি জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা।

রোববার (৩০ নভেম্বর) রাত ৮টার দিকে নিজ ফেসবুকে দেওয়া এক পোস্টে ‘মানসিক চাপের’ কথা উল্লেখ করে এনসিপি ছাড়ার ঘোষণা দেন তিনি।

ফেসবুকে বিপিন জ্যোতি চাকমা লিখেছেন, ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ব্যক্তিগত, পারিবারিক ও দীর্ঘদিনের মানসিক চাপের কারণে ৩০ নভেম্বর তারিখ থেকে দলীয় সকল কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। আমি শিগগির আমার স্বাক্ষরিত অব্যাহতিপত্র কেন্দ্রীয় নেতৃত্বের নিকট প্রেরণ করব।’

এর আগে, গত ১৪ নভেম্বর রাঙামাটি জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে যুগ্ম সমন্বয়ক উজ্জ্বল চাকমাও ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন।

পদত্যাগপত্রে উজ্জ্বল চাকমা লেখেন, যুগ্ম সমন্বয়কারী হিসেবে গত আট মাস প্রাণপ্রিয় সংগঠন জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) দায়িত্ব পালন করেছি। দায়িত্বকালীন সাংগঠনিক ভিত্তি প্রচারের জন্য আপ্রাণ চেষ্টা করেছি। অতি পরিতাপের বিষয়, ব্যক্তিগত পারিবারিক সমস্যার কারণে দলে আমার পক্ষে নিয়মিত করা সম্ভব হচ্ছে না।

পদত্যাগের বিষয়ে বিপিন জোতি চাকমা কালবেলাকে বলেন, ‘আমি পদত্যাগের ঘোষণা দিয়েছি ব্যক্তিগত কারণে। কারও জন্য কোনো কিছু থেমে থাকে না।’

রাঙামাটি পার্বত্য জেলায় এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিতি ছিল বিপিন জোতি চাকমা। তার এই আকস্মিক পদত্যাগের সিদ্ধান্ত রাজনৈতিক মহলে জল্পনা সৃষ্টি করেছে। যদিও তিনি মানসিক চাপকে কারণ হিসেবে উল্লেখ করেছেন, তবে তার পদত্যাগের পেছনের প্রকৃত কারণ কী হতে পারে, তা নিয়ে স্থানীয় রাজনীতিতে নানা আলোচনা শুরু হয়েছে। এক মাসে দুই নেতার পদত্যাগের পেছনে অভ্যন্তরীণ মান-অভিমান চলছে—এমন গুঞ্জনও রয়েছে বিভিন্ন মহলে। তবে এই বিষয়ে কেউ মুখ খোলেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X