কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ০২:১৭ এএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০৮:৪৯ এএম
অনলাইন সংস্করণ

‘নিহত’ বিএনপি নেতার অসুস্থ স্ত্রীকে চিকিৎসা সহায়তা তারেক রহমানের

সহায়তা পৌঁছে দিচ্ছেন নেতাকর্মীরা। ছবি : কালবেলা
সহায়তা পৌঁছে দিচ্ছেন নেতাকর্মীরা। ছবি : কালবেলা

পুলিশি নির্যাতনে মৃত্যুর শিকার হওয়া রাজধানীর লালবাগের ২৩ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন মাহবুবের স্ত্রী পাপিয়া আক্তার রিনাকে চিকিৎসা সহায়তা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৮ জানুয়ারি) বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে লালবাগের বাসায় গিয়ে তাকে এই চিকিৎসা সহায়তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। একই সঙ্গে অসহায় এই পরিবারের পাশে থাকার বার্তাও পৌঁছে দেওয়া হয়।

কিডনি ও লিভারে সমস্যা নিয়ে পাপিয়া আক্তার রিনা প্রচন্ড অসুস্থ অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে গত কয়েকদিন ধরে ভর্তি ছিলেন।

চিকিৎসা সহায়তা প্রদানের সময় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মামুন খান, শেকৃবি ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাহিয়ান হোসেন নিনাদ প্রমুখ।

'আমরা বিএনপি পরিবার' সেলের পক্ষ থেকে জানানো হয়, আনোয়ার হোসেন মাহবুব লালবাগ থানা বিএনপি’র নেতা ছিলেন। পলাতক ফ্যাসিস্ট হাসিনার আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তারের পর পুলিশ রিমান্ডে অত্যাচার করে জেল হাজতে পাঠালে মাহবুব অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসাধীন অবস্থায় (ফেব্রুয়ারি ১৬, ২০১৬) মারা যান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১০

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১১

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১২

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

১৩

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

১৪

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

১৫

বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরকে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৬

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

১৭

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

১৮

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৯

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

২০
X