ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

অপরাধীদের ধরিয়ে দিলে পুরস্কারের ঘোষণা বিএনপি নেতার

পথসভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের ৬৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক। ছবি : কালবেলা
পথসভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের ৬৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক। ছবি : কালবেলা

ঢাকা মহানগর দক্ষিণের ৬৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক বলেছেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে জড়িত এমন কাউকে ধরিয়ে দিতে পারলে তাকে পুরস্কার দেওয়া হবে।

রোববার (২৯ জুন) বেলা ১২টার দিকে ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্য এবং আওয়ামী লীগের অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলপরবর্তী পথসভায় এসব কথা বলেন তিনি।

রফিকুল ইসলাম রফিক বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি কোনোপ্রকার মাদক কারবার, চাঁদাবাজিসহ কোনো প্রকার মব সৃষ্টি করার চেষ্টা করে তবে তাদের আটক করে ধরিয়ে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির সুনাম ক্ষুণ্ন করার জন্য বিভিন্ন উপায়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে। এদের থেকে সাধারণ মানুষকে সাবধান থাকতে হবে।

বিক্ষোভ মিছিল ডেমরার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্টাফ কোয়ার্টার আন্ডারপাসের নিচে এসে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে সমাপ্ত করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন- ৬৯ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক মো. কবির ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ইউনিট সভাপতি আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক শাহ আলম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১১

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১২

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৩

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৪

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৫

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৬

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৭

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৮

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১৯

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

২০
X