কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ১০:২৯ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ১১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি সংস্কার চায় না, এটা ভুল : ব্যারিস্টার অসীম 

৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচিতে ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। ছবি : কালবেলা
৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচিতে ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। ছবি : কালবেলা

বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনে থাকা সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে ৩১ দফা বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন দলটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।

নতুন বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে লিফলেট বিতরণকালে তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার অসীম বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালে এই ৩১ দফা ঘোষণা করেছেন। সময়ের চাহিদা ও বাস্তবতার আলোকে বিএনপি রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারে অঙ্গীকারাবদ্ধ।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের স্থায়ী কমিটি আজ থেকে প্রায় আড়াই বছর আগে ২৭ দফা প্রণয়ন করেছিলেন, যা সংস্কারের অংশ। এরপর ২০২৩ সালে ৩১ দফা ঘোষণা করা হয়, এই ৩১ দফা সংস্কারের দফা। এতে উল্লেখ করা হয়েছে যে, বিএনপি যদি সরকারে যায়, তাহলে সরকার গঠন করার জন্য অন্য রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবে। পরপর দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা হবে। বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানকে ঢেলে সাজানো হবে। এই ৩১ দফা কর্মসূচিতে স্বজনপ্রীতি, অন্যায়-অনাচার, দুঃশাসন দূর হবে।

নাসির উদ্দিন অসীম বলেন, আজকে অন্তর্বর্তী সরকারের সময় সংস্কারের কথা বলা হচ্ছে। অনেকে বলে থাকে, বিএনপি সংস্কার চায় না। এটা ভুল কথা; কারণ, আপনারা জানেন ২০২৩ সালে বিএনপির ৩১ দফার মধ্যে সংস্কারের কথা ছিল। এখন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সেই সংস্কারের কথা বলা হচ্ছে। তাই আমি মনে করি, জনগণের সরকার, আইনের শাসন কায়েম করার জন্য বিএনপি যে কারও থেকে অনেক এগিয়ে আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১০

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১১

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১২

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১৩

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৪

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

১৫

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৬

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

১৭

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১৮

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১৯

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

২০
X