মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

‘ক্ষমতায় গেলে শিক্ষা সংস্কার কমিশন গঠন করবে বিএনপি’

বক্তব্য রাখছেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জনগণের রায় নিয়ে বিএনপি রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হলে শিক্ষা সংস্কার কমিশন গঠন করবে এবং এ কমিশনের মাধ্যমে নৈতিকতা এবং ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের আলোকে জীবননির্ভর ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলবে।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন কালে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স বলেন, আওয়ামী লীগ দলীয়করণ ও রাজনীতিকরণের মাধ্যমে শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল। শিক্ষাব্যবস্থা থেকে নীতি-নৈতিকতা, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ তুলে দেওয়া হয়েছিল। শিক্ষা কারিকুলামে জীবননির্ভর ও কর্মমুখী কোনো বিষয় অন্তর্ভুক্ত করা হয়নি। যে কারণে বাস্তবমুখী শিক্ষা ছিল অনুপস্থিত।

তিনি বলেন, ফ্যাসিবাদের অবসানের পর পরিবর্তিত পরিস্থিতিতে নতুন করে দেশ গঠনে আমাদের সবাইকে উদ্যোগী হতে হবে। সবার মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে হবে।

তিনি সবাইকে মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই আগস্টে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের চেতনায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আরফান আলী, বিএনপি নেতা মিজানুর রহমান মিজান, ধারা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মির্জা এনামুল হক, ধারা ডিগ্রি কলেজের অধ্যক্ষ তৌফিকুর রহমান, হালুয়াঘাট উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর আরেফিন পাপন বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১০

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১১

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৩

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৪

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৫

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৬

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৭

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৮

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৯

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

২০
X