কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ

‘ফ্যাসিবাদকে রুখতে ছাত্র-জনতার ঐক্য দৃঢ় রাখতে হবে’

বিমানবন্দরে পৌঁছলে এসএম রহমত উল্লাহ ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা জানান নেতা-কর্মীরা। ছবি : কালবেলা
বিমানবন্দরে পৌঁছলে এসএম রহমত উল্লাহ ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা জানান নেতা-কর্মীরা। ছবি : কালবেলা

‘পতিত’ স্বৈরাচার শেখ হাসিনার গুম-খুনের রাজনীতি এবং আওয়ামী লীগের দোসরদের রুখতে হলে ছাত্র-জনতার জুলাই বিপ্লবের ঐক্যকে আরও দৃঢ় রাখতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এএসএম রহমত উল্লাহ ভূঁইয়া।

সোমবার (২৮ জানুয়ারি) বিকেলে যুক্তরাষ্ট্র থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

এএসএম রহমত উল্লাহ ভূঁইয়া বলেন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা পতিত স্বৈরাচার শেখ হাসিনার কবল থেকে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি। কিন্তু বাংলাদেশের কিছু কথিত রাজনৈতিক দলের নেতাদের নোংরা রাজনীতির খেলায় জুলাই বিপ্লবের ঐক্যে এখন ফাটল ধরানোর চেষ্টা করা হচ্ছে।

তিনি বাংলাদেশের সব দেশপ্রেমিক রাজনৈতিক দল এবং ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী ফ্যাসিবাদ প্রতিহত করা এবং ভারতীয় আগ্রাসনকে রুখে দেওয়ার আহ্বান জানান।

জাগপা যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এএসএম রহমত উল্লাহ ভূঁইয়া ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার, চকবাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবদুর রহিম বাচ্চু, ব্যাংকার রাশেদ কবির, আলাউদ্দিন আজাদ, মোরশেদ আলম, ব্যবসায়ী আলাউদ্দিন, মো. মামুন, সাংগঠনিক সম্পাদক মো. জামাল আকন, ক্রীড়া সম্পাদক জনি নন্দী, সহপ্রচার সম্পাদক আসাদুজ্জামান নুর, মো. রাজন প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১০

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১১

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১২

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৩

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৪

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৫

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৬

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৭

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৮

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৯

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

২০
X