কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

‘ভিআইপি গেটের স্ক্যানারে অস্ত্রের ম্যাগাজিন ধরা পড়ল না কেন’

মাহবুব কবির মিলন। ছবি : সংগৃহীত
মাহবুব কবির মিলন। ছবি : সংগৃহীত

উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে থাকা অস্ত্রের ম্যাগাজিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটের স্ক্যানারে ধরা পড়ল না কেন, সেই প্রশ্ন তুলেছে সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন।

সোমবার (৩০ জুন) এ নিয়ে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্ট তিনি এ প্রশ্ন করেন।

পোস্টে মাহবুব কবির মিলন বলেন, অন্তত সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের এটা গুরুত্বের সঙ্গে দেখা উচিত যে ভিআইপি গেটের স্ক্যানারে অস্ত্রের ম্যাগাজিন ধরা পড়ল না কেন! সিভিল এভিয়েশনের অবহেলা বা সিকিউরিটি চেকের ফাঁকফোকরগুলো কোথায় এবং কেন, তা বের করে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। সেখানেও সিসি ক্যামেরা আছে।

ফুটেজ বিশ্লেষণ করলেই, অবহেলা বা ত্রুটি-বিচ্যুতি বের করা সম্ভব জানিয়ে তিনি বলেন, এয়ারপোর্টে প্রবেশ করার সময় প্রতিটি গেটে স্ক্যানার আছে যাত্রীদের সব ব্যাগ স্ক্যান করার জন্য। সামান্য ভুল হলেই সব দিক দিয়েই চরম বিপদ নেমে আসবে।

তিনি আরও বলেন, ধন্যবাদ তাদের, যারা প্লেনে প্রবেশের সময় গেটে স্ক্যান করে ম্যাগাজিন ডিটেক্ট করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন।

সাবেক এই আমলা বলেন, প্রবেশমুখের গেটের মতো ছেড়ে দেননি বা অবহেলা করেননি। তা না হলে বিদেশের এয়ারপোর্টে নেমে স্ক্যানের সময় অস্ত্রের এই ম্যাগাজিন ধরা পড়লে কী ম্যাসাকার হতো, উপদেষ্টা এবং দেশের মান-মর্যাদার, তা কল্পনা করা কঠিন ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১০

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১১

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১২

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৩

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৪

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৫

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৭

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৮

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৯

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

২০
X