বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০৩:৪৪ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৫, ০৩:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

মাসব্যাপী গণসংযোগ কর্মসূচি জাগপার

জাতীয় প্রেস ক্লাবে জাগপা আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন রাশেদ প্রধান। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবে জাগপা আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন রাশেদ প্রধান। ছবি : কালবেলা

জুলাই শহীদ এবং আহতদের স্মরণে দোয়া মাহফিল, দেশব্যাপী জুলাই মাসে গণসংযোগ, ৫ আগস্ট বাংলাদেশের নাজাত দিবসে শুকরান নামাজ এবং ৬ আগস্ট ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচির ডাক দিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা।

সোমবার (৩০ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাবে জাগপা আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন দলের সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

শেখ হাসিনাকে গণহত্যাকারী হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, শেখ হাসিনাকে আশ্রয় প্রদান, সীমান্তে হত্যা, ভূমি দখল, অবৈধ পুশইন, পানির ন্যায্য হিস্যা না দেওয়া, দেশের অভ্যন্তরীণ বিষয় ও নির্বাচনে হস্তক্ষেপসহ সব বিষয়ে ভারতীয় আগ্রাসন রুখে দিতে হবে। জুলাই, পিলখানা, শাপলা, মোদিবিরোধী আন্দোলন এবং লগি-বৈঠা গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার করতে হবে। গুম, খুন, হামলা, মামলা, লুটেরা, অর্থপাচারকারী ও অপরাজনীতির অশুভ শক্তি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচার করতে হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই মাসের প্রথম দিন অর্থাৎ ১ জুলাই শহীদদের স্মরণে এবং জুলাই মাসের শেষ দিন অর্থাৎ ৩১ জুলাই আহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

জুলাই মাসের বাকি ২৯ দিন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যার দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবিতে ৮টি বিভাগীয় শহর এবং জাগপার ২০টি সাংগঠনিক জেলায় গণসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে গণসচেতনতা সৃষ্টি করা হবে। এ ছাড়া আগস্ট মাসের ৫ তারিখ শেখ হাসিনা ও আওয়ামী দুঃশাসনের হাত থেকে মুক্তি অর্থাৎ বাংলাদেশের নাজাত দিবসে শুকরানা নামাজ পড়া হবে।

রাশেদ প্রধান বলেন, আমরা নির্বাচন এবং সংস্কার চাই। কিন্তু নির্বাচন এবং সংস্কারকে সামনে রেখে ভারতীয় আধিপত্যবাদ, গণহত্যাকারী শেখ হাসিনা ও তার দোসরদের বিচার, অপরাজনীতির অশুভ শক্তি আওয়ামী লীগের বিচারের কথা ভুলে গেলে চলবে না।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রধান, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, নিজামুদ্দিন অমিত, ভিপি মুজিবুর রহমান, মো. হাসমত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মহিদুর রহমান বাবলা, আরিফ হোসেন ফিরোজ, সাংঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, প্রকাশনা বিষয়ক সম্পাদক জিয়াউল আনোয়ার, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, শ্রমিক জাগপার সভাপতি আসাদুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার, জাগপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান ফারুকী, দপ্তর সম্পাদক আরিয়ান শরীফ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X