বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ০৩:০৫ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ছিন্নমূল মানুষকে বিএনপির যুগ্ম মহাসচিবের শীতবস্ত্র বিতরণ

ছিন্নমূল মানুষকে শীতবস্ত্র বিতরণ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব। ছবি : কালবেলা
ছিন্নমূল মানুষকে শীতবস্ত্র বিতরণ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব। ছবি : কালবেলা

ঢাকার কাজীপাড়ার শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) রাতে কাজীপাড়ায় অবস্থানরত হালুয়াঘাট ও ধোবাউড়ার ছিন্নমূল শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় এমরান সালেহ প্রিন্স আর্তমানবতার সেবায় সক্ষম সবাইকে সুবিধাবঞ্চিত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। বিএনপি সুখে-দুঃখে সব সময় জনগণের পাশে থাকে উল্লেখ করে তিনি বলেন, এ বছর শীতের সময় সরকারের শীতবস্ত্র বিতরণ ছিল নেহাতই অপ্রতুল। জনগণের নির্বাচিত রাজনৈতিক সরকার না থাকলে এবং অন্তর্বর্তী সরকারের মতো সরকার বেশিদিন ক্ষমতায় থাকলে জনগণের সমস্যা নিরসন হয় না।

বিএনপি এই নেতা সরকারের নিরপেক্ষতা বজায় রেখে দ্রুত নির্বাচনের প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, সরকারের কারোরই এমন কোনো কথা বলা বা কাজ করা উচিত না, যাতে তাদের নিরপেক্ষতা ক্ষুণ্ন বা প্রশ্নবিদ্ধ হয়। নতুন দলের প্রতি যদি সরকারের কোনো ধরনের সহায়তা, সমর্থন, আশীর্বাদ, পৃষ্ঠপোষকতা থাকে তাহলে জনগণ মেনে নেবে না।

এ সময় বিএনপি নেতা সিরাজুল ইসলাম মাসুম, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি রফিকুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১০

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১১

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১২

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৩

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৪

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৫

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৬

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৭

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৮

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৯

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

২০
X