কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তন কামনায় শীতবস্ত্র বিতরণ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মানবিক সংগঠন রক্তস্পন্দনের উদ্যোগে ও ন্যাশনালিস্ট অফ এসজেডএমসি, বগুড়ার (এনএসবি) সহযোগিতায় বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তন কামনায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর উত্তরখানে ছিন্নমূল, অসহায়, স্বজনহারা, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী বৃদ্ধা ও শিশুদের আশ্রয়স্থল আপন নিবাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ড্যাব) যুগ্ম মহাসচিব ও রক্তস্পন্দনের চিফ কো-অর্ডিনেটর ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। বক্তব্যে তিনি দেশের মানুষের জন্য বেগম খালেদা জিয়ার অবদান ও আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি তুলে ধরে জিয়া পরিবারের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

রক্তস্পন্দনের ডেপুটি কো-অর্ডিনেটর ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মো. মেহরাব হোসেন এবং ডেপুটি কো-অর্ডিনেটর ও ইউনিভার্সাল মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. এম এ তাইফুল হকের তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে ন্যাশনালিস্ট অফ এসজেডএমসি, বগুড়া (এনএসবি)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ডা. মো. রাশেদুল হাসান রিপন, সাবেক সহসভাপতি ডা. তাপস কুমার দাস, সাবেক সদস্য ডা. রাজিব হোসেন, বর্তমান সভাপতি শেখ শাকির ইবনে সাইখ রিচি, সাধারণ সম্পাদক গালিব আল মুগনী, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ আনোয়ার হোসেন, সাবেক সমাজসেবা সম্পাদক মো. মওদুদ হোসেন মঈন, ইউনিভার্সাল মেডিকেল কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফাহাদ মোল্লা, ইব্রাহিম মেডিকেল কলেজ ছাত্রদল নেতা মো. আশরাফ হোসেন, পপুলার মেডিকেল কলেজ ছাত্রদল নেতা এ কে এম মোস্তাফিজুর রহমান ইসমামসহ আরও অনেকে।

শীতবস্ত্র হাতে পেয়ে উপস্থিত সবাই ছিলেন অত্যন্ত আবেগআপ্লুত। সকলে দু’হাত তুলে দোয়া করেন জিয়া পরিবারের জন্য। মানবিক সংগঠন রক্তস্পন্দনের এ ধরনের মহৎ উদ্যোগের জন্য ‘আপন নিবাস’-এর প্রতিষ্ঠাতা পরিচালক সৈয়দা সেলিনা শেলী আয়োজকদের আন্তরিক প্রশংসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঋতুপর্ণার জাদুকরী সেই গোলের নাম কেন ‘অলিম্পিক গোল’?

আর্থিক লেনদেনের জেরে প্রেমিকাকে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ৩

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১১১৮ জন

মহাসড়কে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২

বিহারের হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৪

এবার জেমস বন্ড সাজে ডোনাল্ড ট্রাম্প

স্ত্রীর গর্ভে ৫ সন্তান, উন্নত চিকিৎসার খরচ জোগাতে পারছেন না দরিদ্র রংমিস্ত্রি

সীমান্তে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

বজ্রপাতে মা-ছেলের করুণ মৃত্যু

১০

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

১১

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১২

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

১৩

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

১৪

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

১৫

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

১৬

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

১৭

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৮

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

১৯

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

২০
X