নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি বিজয়ী হলে ধনী-গরিবের বৈষম্য কমিয়ে আনা হবে : খোকন

নরসিংদীতে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণীতে বক্তব্য দেন খায়রুল কবির খোকন। ছবি : কালবেলা
নরসিংদীতে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণীতে বক্তব্য দেন খায়রুল কবির খোকন। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী-১ সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, আমরা যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই, তবে দেশে ধনী-গরিবের বৈষম্য কমিয়ে আনা হবে। আমাদের মহিলাদের আর না খেয়ে থাকতে হবে না, কষ্ট করতে হবে না৷

তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে ১০ বছরের সাজা দিয়েছেন৷ ক্যাঙারু আদালতে ফরমায়েশি রায় দিয়ে ৬ বছর একজন ৭৮ বছর বয়সি বৃদ্ধ মহিলাকে একটি পরিত্যক্ত, জরাজীর্ণ ভবনে রাখা হয়েছিল। তাকে চিকিৎসা দেওয়ার নাম করে স্লো পয়জন করে হত্যা করার চেষ্টা করা হয়েছিল।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে নরসিংদীতে দোয়া মাহফিল এবং সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ এসব কথা বলেন।

জেলার উত্তর বিরামপুর ঈদগা বালুর মাঠে কাজিমউদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।

এ সময় খায়রুল কবির খোকন বলেন, আওয়ামী দোসররা আঙুল ফুলে শুধু কলা গাছই হয়নি, তারা আঙুল ফুলে বট গাছ হয়েছে। তারা পুকুর চুরি করেনি, তারা সাগর চুরি করেছে। দেশের সব সম্পদ লুট করে নিয়েছে। যার কারণে এ দেশের মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরীন সুলতানা, নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, মাধবদী পৌর বিএনপির সভাপতি আমানউল্লাহ আমান, জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন আনু, জেলা বিএনপির সদস্য কাজী ওয়াশিমসহ দলীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল ও সীমিত আয়ের তিন হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌছালে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১০

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১১

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১২

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৩

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১৪

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১৫

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৬

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৭

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৮

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৯

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

২০
X