কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৩ পিএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ
কুমিল্লায় বিএনপি কর্মীর মৃত্যু

হাসিনার আমলের মতো বিচারবহির্ভূত হত্যা কেন, প্রশ্ন রিজভীর

ঠিকানা বাংলাদেশের বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী । ছবি : সংগৃহীত
ঠিকানা বাংলাদেশের বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী । ছবি : সংগৃহীত

কুমিল্লায় এক বিএনপি কর্মীর মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, দেশে শঙ্কা দিন দিন বাড়ছে। কেউ অন্যায় করলে গ্রেপ্তার করা হোক। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী মেরে ফেলবে কেন! শেখ হাসিনার আমলের মতো বিচারবহির্ভূত হত্যা কেন ঘটবে?

শনিবার (০১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে ভাসানী হলে ‘ঠিকানা বাংলাদেশের’ কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস নির্বাচিত সরকার না হলেও রাজনৈতিক দল ও এ দেশের মানুষের সমর্থন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তার (ড. ইউনূস) আমলে শেখ হাসিনার শাসনামলের মতো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনো অবস্থাতে কাম্য নয়। তাই অন্তর্বর্তী সরকারকে বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

হাসিনা সরকারের কেন পতন হলো, ভারতের মিডিয়ায় তা নিয়ে অপপ্রচার চলছে মন্তব্য করে রিজভী বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। তাদের বিরুদ্ধেও ভারতের মিডিয়া অপপ্রচার চালাচ্ছে।

এ সময় ছাত্রদের উদ্দেশে রুহুল কবির রিজভী বলেছেন, বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে, তাই ছাত্র যারা, তাদের জায়গা হচ্ছে ক্যাম্পাস। ছাত্ররা যদি প্রতি মন্ত্রণালয়ে একটি করে কমিটি করে, একটি রাষ্ট্রের যে ফাংশনাল, এটি একটি যে আর্টিকুলেটেড রাষ্ট্র সেটি তো হবে না। বিপন্ন অবস্থা হবে।

এ সময় তিনি বলেন, ছাত্ররা যদি প্রতিটি মন্ত্রণালয়ে কমিটি গঠন করে, তাহলে তো ব্যবসায়ীরা তাদের পিছে ছুটবে। বালিশের নিচে টাকা দিয়ে আসবে। তাদেরকে দুর্নীতির দিকে প্রভাবিত করবে।

ছাত্রদের প্রতি পরামর্শ দিয়ে তিনি বলেন, ছাত্রদের জায়গা ক্যাম্পাসের সবুজ চত্বর। সেখানে গলা উঁচিয়ে চিৎকার করুন, আমরা শেখ হাসিনার মতো শাসন চাই না। কেউ যেন তার মতো না হয়। তাহলে মানুষ শুনবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X