কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ১০:৩৮ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

আমেরিকার স্যাংশনে সরকার এখন টেনশনে : আন্দালিব পার্থ

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন আন্দালিব রহমান পার্থ। ছবি : সংগৃহীত
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন আন্দালিব রহমান পার্থ। ছবি : সংগৃহীত

আমেরিকার স্যাংশনে সরকার এখন টেনশনে। আগামীতে এই ধরনের নির্বাচন হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে রাজধানীর ফকিরাপুলে বিজেপির কেন্দ্রীয় পার্টি অফিসের সামনে মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি। এর আগে গ্রহণযোগ্য সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে মিছিল করে দলটি। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে ফকিরাপুল মোড় হয়ে দৈনিক বাংলা মোড় ঘুরে ফের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পার্থ বলেন, ‘আমরা নির্ভরযোগ্য সরকারের অধীনে নির্ভরযোগ্য নির্বাচন চাই। এই সরকার দুবার ভোট চুরির মাধ্যমে মানুষের বুকের ওপর চেপে বসেছে। গণতন্ত্রের গলা চেপে ধরেছে ক্ষমতাসীন সরকার। আমরা পরিষ্কার করে বলে দিতে চাই- আমেরিকার স্যাংশনে সরকার এখন টেনশনে। আগামীতে এই ধরনের নির্বাচন হবে না।’

বিজেপি চেয়ারম্যান বলেন, ‘আমরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঘোষণা দিয়েছিলাম- গণতন্ত্র পুনরুদ্ধারে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির কেন্দ্রবিন্দু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে কোনো কর্মসূচির সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করেছি। তার ধারাবাহিকতায় আমরা এই মিছিল করেছি। আগামীতেও আমাদের দলীয় কর্মসূচির পাশাপাশি বিভিন্ন সময় জাতীয় কর্মসূচিতে বিএনপির পাশে থাকব।’

তিনি বলেন, ‘আজকে এস আলম লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। ভাবতে অবাক লাগে মাত্র ২৫ হাজার টাকার জন্য একজন কৃষককে জেলে যেতে হয়। জাতীয়তাবাদের কেন্দ্রবিন্দু বেগম খালেদা জিয়াকে মাত্র দুই কোটি টাকার জন্য জেলখানায় কাটাতে হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রীকে ৩৫ লাখ টাকার মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করা হয়। এই সময় বেশিদিন থাকবে না।’

মিছিলে বিজেপির কেন্দ্রীয় নেতাসহ মহানগর, থানা ও ঢাকার বাইরের নেতাকর্মীরা অংশ নেন। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে একাত্মতা প্রকাশ করে এ দিনের কর্মসূচি পালন করে বিজেপি।

জুয়েল আসিফের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব আব্দুল মতিন সউদ, প্রেসিডিয়াম সদস্য সালাউদ্দিন মতিন প্রকাশ, ইমন, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ফারহান আহমেদ, কেন্দ্রীয় নেতা শওকত হোসেন সুমন, কামরুল ইসলাম, মো. হারুন-অর রশিদ, নাসির উদ্দিন দুলাল, মো. হাসনাইন, মো. ইব্রাহিম, মাসুদ রানা, ফারহানা আফরোজ তানিয়া, মো. সাইফুল ইসলাম, হাসিব খান রাফি, সোহেল আহমেদ, রিফাত হাওলাদার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

১০

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

১১

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

১২

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

১৪

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

১৫

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

১৬

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

১৭

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

১৮

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১৯

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

২০
X