কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০০ পিএম
অনলাইন সংস্করণ

রুমিন ফারহানার বাসায় শিবির-সমন্বয়কদের হামলার বিষয়ে কী জানা গেল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানার বাসায় ছাত্রশিবির ও সমন্বয়কদের হামলার দাবিতে পুরোনো ভিডিও প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়, আলোচিত ভিডিওটি রুমিন ফারহানার বাসায় হামলার সাম্প্রতিক কোনো দৃশ্য নয়। এটি গত বছরের আগস্টে আওয়ামী সরকারের সময়ে রুমিনের বাসায় হামলার ঘটনার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে মূল ধারার গণমাধ্যম চ্যানেল২৪ এর লোগো লক্ষ্য করা যায়। পরবর্তীতে চ্যানেল২৪ এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৪ আগস্ট ‘রুমিন ফারহানার বাড়িতে হামলার অভিযোগ ’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির সঙ্গে আলোচিত ভিডিওটির মিল পাওয়া যায়।

রিউমর স্ক্যানার জানায়, ভিডিওতে রুমিন ফারহানা হামলাকারীদের সম্পর্কে বলছেন, ‘তারা ইতোমধ্যেই আমাদের ভাইদের রক্ত ঝরিয়েছে, আমাদের বোনদের রক্ত ঝরিয়েছে, আমাদের স্টুডেন্টদের রক্ত ঝরিয়েছে।’ এ থেকে প্রতীয়মান হয় তিনি আওয়ামী লীগের অঙ্গ সংগঠনকে বুঝিয়েছেন। এ ছাড়া ৩ আগস্ট দিবাগত রাতে একদল যুবক লাঠি হাতে তার বাসার সামনে গিয়ে বিশ্রী গালি দিয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন রুমিন ফারহানা। রুমিন ফারহানা তার ফেসবুক একাউন্ট থেকেও এ হামলা সংক্রান্ত ইনডিপেনডেন্ট টিভির প্রতিবেদন শেয়ার করেছেন।

রিউমর স্ক্যানারের প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। তাছাড়া, পুরোনো এই ঘটনার সঙ্গে ছাত্রশিবির বা সমন্বয়কদের সংশ্লিষ্টতার অভিযোগও রুমিন ফারহানা বা গণমাধ্যম সূত্রে পাওয়া যায়নি। সুতরাং পুরোনো ভিডিওকে রুমিন ফারহানার বাসায় সাম্প্রতিক হামলার দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

পাঁচ জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১০ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১০

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১১

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১২

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৩

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৪

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৫

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

১৬

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

১৭

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

১৮

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

১৯

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

২০
X