কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

সব ইতিবাচক সিদ্ধান্তে সমর্থন জানাবে জামায়াত : ডা. তাহের

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি : সংগৃহীত
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সব পজেটিভ (ইতিবাচক) সিদ্ধান্তে জামায়াতে ইসলামী সমর্থন জানাবে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে দলের এমন মনোভাব জানিয়েছেন নেতারা।

বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, আমরা বলেছি- এই সংস্কার কমিশন তাদের চূড়ান্ত সিদ্ধান্তের পরে যত দ্রুত সম্ভব যাতে দেশে নির্বাচন হয়।

জামায়াতের এই নেতা আরও বলেন, আজকে প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের সাথে বৈঠক হয়েছে। তারা বিভিন্ন দলের সাথে আলাদাভাবে আলোচনা করবেন, সে বিষয়ে কথা হয়েছে। আমরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছি।

ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আজকে বিস্তারিত কোনো আলোচনা হয়নি। তারা আমাদেরকে বই দিবেন, সেই বই পর্যালোচনা করে জামায়াতে ইসলামী এবং সরকারের যে টিম রয়েছে- তাদের সঙ্গে আলাদা বৈঠক হবে। সেখানে আমাদের মূল সিদ্ধান্ত এবং আলোচনা জানাব।

তিনি বলেন, আমরা বলেছি- যে সংস্কারটা প্রয়োজন তাতে আমরা ঐকমত্য এবং যথাসময়ে নির্বাচন দিতে হবে।

বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল অংশগ্রহণ করে।

অন্যরা হলেন- দলের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মশিউল আলম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১০

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১১

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১২

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

১৩

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

১৪

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

১৫

বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরকে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৬

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

১৭

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

১৮

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৯

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

২০
X